বিশ্বাসের নতুন ইনিংস: ঘরেরবাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাহমুদউল্লাহ রিয়াদ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঘরেরবাজার এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নিভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরেরবাজারের বিভিন্ন ব্র্যান্ড- স্বস্তি, হানিরাজ, খেজুরি, গ্লারভেস্ট, ও ইসলামিক লাইফস্টাইল ফ্যাশান ব্র্যান্ড তাবায়া এর ক্যাম্পেইন, ডিজিটাল কনটেন্ট ও প্রচারণামূলক কাযক্রমে যুক্ত থাকবেন মাহমুদউল্লাহ।
১১ আগস্ট ঘরেরবাজারের বনশ্রী প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘাষণা দেওয়া হয়। এ সময় মাহমুদউল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন ঘরেরবাজার প্রতিষ্ঠানের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ঘরেরবাজারের ব্র্যান্ড তাবায়ার থোব এবং পাঞ্জাবি পরেও দেখেন মাহমুদউল্লাহ।
মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য মানুষের কাছে পৗঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে অর্গানিক ও সেইফ ফুড ব্র্যান্ড ঘরেরবাজার। দেশীয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থকে বাছাই করা খাদ্যপণ্যও প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় রয়েছে। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহকে যুক্ত করার মাধ্যমে নিজেদের পণ্য ও ব্র্যান্ডের গল্প আরও বিস্তৃত পরিসরে মানুষের কাছে পৗঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি।
দীর্ঘ আন্তজাতিক ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্স ও দায়িত্বশীলতার জন্য পরিচিত মাহমুদউল্লাহ। ঘরেরবাজারের মতে, তার এই অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠানটির মান ও আস্থাকে গুরুত্ব দেওয়ার ভাবনার সঙ্গে মিলে যায়।
মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘ঘরেরবাজার বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড, তাদের প্রতি আমার আস্থা আছে। ইনশাআল্লাহ এই অংশীদারত্ব থেকে ভবিষ্যতে ভালো কিছু বের হয়ে আসবে।’
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ঘরেরবাজারের পরবর্তী ক্যাম্পেইন ও ডিজিটাল কনটেন্ট কার্যক্রম শুরু হবে শীঘ্রই। নতুন এই পার্টনারশিপের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের কার্যক্রমকে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে ঘরেরবাজার।
