Logo
Logo
×

Advertisement

খেলা

রিয়ালে ইয়ামালকে চান না মরিনিও

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

রিয়ালে ইয়ামালকে চান না মরিনিও

Advertisement

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ জোসে মরিনিও এই সপ্তাহে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সুযোগ পেলেও তিনি বার্সেলোনা থেকে উদীয়মান তারকা লামিন ইয়ামালকে নিজের দলে সাইন করাবেন না।

আসন্ন মৌসুমে লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছেন রিয়ালের এই পর্তুগিজ কোচ। অন্যদিকে, ১৯ বছর বয়সি তারকা উইঙ্গার লামিন ইয়ামাল এই গ্রীষ্মেই স্পেনের হয়ে বিশ্বকাপ জয় করে নিজের ঝুলিতে নতুন ট্রফি যুক্ত করেছেন। এর আগে গত মৌসুমে নিজের ক্যারিয়ারের তৃতীয় লা লিগা ট্রফি জেতেন এই স্প্যানিয়ার্ড। 

চলতি সপ্তাহে ‘এল চিরিংগিতো টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনিওর কাছে বার্সেলোনার এই বিস্ময় বালককে নিয়ে প্রশ্ন করা হয়। সান্তিয়াগো বার্নাব্যুতে ইয়ামালকে আনার কোনো ইচ্ছা তার আছে কিনা জানতে চাওয়া হলে মরিনিও নিজের স্বাভাবিক সোজাসাপ্টা ভঙ্গিতে উত্তর দেন। 

তিনি বলেন, ‘সে খুব ভালো একজন খেলোয়াড়, কিন্তু না। আমাদের দলে ইতোমধ্যেই সেরা খেলোয়াড়রা রয়েছে।’ তার বিশ্বাস, সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার মতো প্রতিভা তার হাতে এরই মধ্যে আছে। তাই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার তরুণ তারকাকে দলে টানার প্রয়োজন দেখছেন না তিনি। 

রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেওয়া তরুণ সেনসেশন ইয়ান দিওমান্দেকে নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন এই পর্তুগিজ মাস্টারমাইন্ড। রেকর্ড ফি দিয়ে রিয়ালে ভেড়ানো দিওমান্দেকে দলে পাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি তাকে আলাদা করে চাইনি। তবে সবার মতোই দলে পেতে চেয়েছিলাম। সে চমৎকার একজন ফুটবলার, আক্রমণভাগের দুই প্রান্তেই খেলতে পারে।’ 

উল্লেখ্য, ইয়ান দিওমান্দের এই বহুমুখী প্রতিভা রিয়াল মাদ্রিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তাকে দলে নিতে স্প্যানিশ জায়ান্টদের খরচ হয়েছে ১৪ কোটি ইউরো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা

ইয়ামাল একজন কিংবদন্তি হওয়ার পথে এগোচ্ছে: স্পেন কোচ

ইয়ামাল একজন কিংবদন্তি হওয়ার পথে এগোচ্ছে: স্পেন কোচ

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

বার্সেলোনার বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে রিয়াল, উয়েফার হাতে বিপুল নথি

ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

উয়েফা নেশনস লিগ ক্রোয়েশিয়াকে উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয়

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন ইয়ামাল

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

রিয়াল মাদ্রিদ সভাপতির বিরুদ্ধে বার্সার মামলা, ডাকল আদালত

আরও পড়ুন

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম