Logo
Logo
×

Advertisement

খেলা

টেন্ডুলকারের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন জো রুট

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:৩৩ এএম

টেন্ডুলকারের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন জো রুট

Advertisement

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ডে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে নাম লেখালেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। লিডসে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৬ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ৬৮তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন রুট।

১৬৭তম টেস্টে এসে ৬৮টি ফিফটির মালিক হলেন ইংলিশ এই ব্যাটার। অন্যদিকে ২০০ টেস্টের ক্যারিয়ারে সমান ৬৮টি হাফসেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার। ফলে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরির রেকর্ড এখন যৌথভাবে টেন্ডুলকার ও রুটের দখলে।

এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দরপল। ১৬৪ টেস্টে ৬৬ হাফসেঞ্চুরি করেছেন তিনি।

এর পরের অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার ও ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়। দুজনেরই টেস্টে ৬৩টি করে হাফসেঞ্চুরি রয়েছে। বোর্ডার এ মাইলফলকে পৌঁছান ১৫৬ টেস্টে, আর দ্রাবিড় খেলেছেন ১৬৪টি ম্যাচ।

তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ১৬৮ টেস্টে তার সংগ্রহ ৬২টি হাফ-সেঞ্চুরি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, আলোকস্বল্পতায় বন্ধ খেলা

‘আপনার মা কি অবিবাহিত?’— ক্রিকেট মাঠে ভক্তের প্ল্যাকার্ডে বিব্রত রিকেলটন

‘আপনার মা কি অবিবাহিত?’— ক্রিকেট মাঠে ভক্তের প্ল্যাকার্ডে বিব্রত রিকেলটন

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

লিটনের চোট নিয়ে বিসিবি যা জানাল

আরও পড়ুন

এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ আজ

এনসিপির নতুন উইংয়ের আত্মপ্রকাশ আজ

আল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদো

আল নাসরের স্কোয়াড থেকে বাদ পড়লেন রোনালদো

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

ইতিহাসে কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার গড়ল ভারত

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

রিয়াল ‘অন্যায্যভাবে’ পেনাল্টি পেয়েছে, অভিযোগ দুই সাবেক রেফারির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম