Logo
Logo
×
   

Advertisement

খেলা

তামিমের ভারত সফরের পর বাংলাদেশে সিরিজ খেলার কথা ভাবছে বিসিসিআই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০২:০০ পিএম

তামিমের ভারত সফরের পর বাংলাদেশে সিরিজ খেলার কথা ভাবছে বিসিসিআই

ফাইল ছবি

Advertisement

ভারত ও বাংলাদেশের মধ্যে সাদা বলের সিরিজটি নানা জটিলতার মুখে পড়ে স্থগিতই হয়ে গিয়েছিল। এবার নতুন সময়ে ভারত বাংলাদেশ সফরের কথা ভাবছে। আগামী বছরের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের মধ্যে এই বিষয়ে এখনো আলোচনা চলছে।

বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগে প্রস্তাবিত সেপ্টেম্বরের সূচি এখনো অনিশ্চিত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন নতুন বছরের শুরুতে একটি উইন্ডো চাইছে।

বিসিসিআইয়ের ওই সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজ জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। এদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুতে একটি উইন্ডো চাইছে।’

মূলত ২০২৫ সালের আগস্টে ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু পরে সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেওয়া হয়। এই বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। তবে এই সফর নিয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

জানুয়ারিতে বিসিবির এই সফর ঘোষণার পর দুই বোর্ডের সম্পর্ক আরও খারাপ হয়। কারণ কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে বাংলাদেশের অলরাউন্ডার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়।

এরপর পরিস্থিতি আরও জটিল হয় যখন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি সিদ্ধান্ত নেয় যে তারা ভারতের সহআয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠাবে না।

তবে তামিম ইকবাল বিসিবির সভাপতি হওয়ার পর থেকে দুই বোর্ডের সম্পর্কে উন্নতির কিছু লক্ষণ দেখা যাচ্ছে। এই মাসের শুরুতে তামিম ভারত সফর করেন এবং বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করেন বলে জানা গেছে। এটি দুই বোর্ডের সম্পর্কে বরফ গলার একটি ইঙ্গিত হতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম