Logo
Logo
×

Advertisement

খেলা

ফুটবল ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন ইয়ামাল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ এএম

ফুটবল ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন ইয়ামাল

সংগৃহীত

Advertisement

বয়স এখনো ২০ ছোঁয়নি। লামিন ইয়ামাল এ বয়সেই গোল করছেন, করাচ্ছেন। তাতে ইতিহাসও গড়ছেন। গতরাতেই যেমন আবারও ইতিহাস গড়লেন। তবে এবারের ইতিহাসটা একটু আলাদা। তিনি এমন এক রেকর্ড গড়েছেন, যা ইউরোপীয় ফুটবলের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। 

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোল করেছিলেন ইয়ামাল। এরপর থেকেই আর গোলের দেখা পাচ্ছিলেন না। ৮ ম্যাচ খেলে ফেলেছিলেন মাঝে, শেষ দুই ম্যাচে তো হতাশাটা প্রকাশ্যেই চলে আসছিল! ছোট্ট ক্যারিয়ার হলেও এমন খরা আর কোনো দিন দেখেননি, হতাশ হওয়াটাই স্বাভাবিক ছিল ইয়ামালের।

তবে সে খরাটা তিনি কাটিয়েছেন রাজসিকভাবে। ফর্মে ছিলেন, সেটা আগের দুই ম্যাচ তো বটেই, বিশ্বকাপেও বুঝিয়ে দিচ্ছিলেন, শুধু গোল পাচ্ছিলেন না এই যা! সে গোলটা গতরাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে পেলেন। পাওয়ার আগেও অবশ্য নিজের ঝলক দেখিয়েছেন একাধিকবার, বক্সের বাইরে ৫ ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে বেরিয়ে গেছেন, বাহবাও পেয়েছেন ন্যু ক্যাম্পের দর্শকদের। 

কিন্তু ফরোয়ার্ডের কি আর তাতে মন ভরে? ভরেনি। সেটা ভরল ম্যাচের ২১ মিনিটে। মার্ক বের্নালের পাস থেকে বক্সের কোণায় বল পেয়েছিলেন, সেখান থেকে আগুনে গতির এক শটে গোলটা করেন তিনি। তাতেই ছুঁয়ে ফেলেন মাইলফলকটা।  

এ গোল দিয়েই বার্সেলোনার মূল দলের হয়ে তার গোলসংখ্যা পৌঁছায় ৫০-এ। মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে এই মাইলফলক ছুঁলেন ইয়ামাল। বার্সেলোনার ইতিহাসে এত কম বয়সে এই কীর্তি আর কেউ গড়তে পারেননি।

শুধু কি বার্সেলোনা? এমন দৃশ্য তো ইউরোপের সেরা পাঁচ লিগেও দেখা যায়নি! শীর্ষ ৫ লিগ মিলিয়ে হিসাব করলে, ২০ বছরের আগে এ মাইলফলকটা ছুঁতে পেরেছিলেন কেবল কিলিয়ান এমবাপ্পে, পিএসজির জার্সিতে ৫০ গোল করতে তিনি সময় নিয়েছিলেন ১৯ বছর ২৪১ দিন। আর্লিং হালান্ডের সময় লেগেছিল ২০ বছর ১৯৬ দিন। তারও অনেক কম সময় নিয়ে ইয়ামাল এই রেকর্ড ভেঙে দিলেন।

ইয়ামাল এই রাতে ৫১তম গোলের দেখাও পেয়ে গেছেন। ৯০ মিনিটে কারিম আদেয়েমির পাস থেকে তিনি করেছেন তার দ্বিতীয় গোলও। রায়োর জালে রাফিনিয়াও জড়িয়েছেন ২ গোল, অ্যান্থনি গর্ডন সহায়তা করেছেন ২টি গোলেই। তাতে বার্সেলোনা ম্যাচ শেষ করেছে ৫-২ গোলের জয় নিয়ে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরের দৌড়ে নতুন ‘টুইস্ট’, পিছিয়ে গেলেন শীর্ষ তারকা

ব্যালন ডি’অরের দৌড়ে নতুন ‘টুইস্ট’, পিছিয়ে গেলেন শীর্ষ তারকা

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিল বার্সেলোনা

মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিল বার্সেলোনা

ব্যালন ডি’অরের রাতে বার্সার ‘দল’ ছাড়ছেন ইয়ামাল

ব্যালন ডি’অরের রাতে বার্সার ‘দল’ ছাড়ছেন ইয়ামাল

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ

এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ

আরও পড়ুন

ব্যালন ডি’অরের দৌড়ে নতুন ‘টুইস্ট’, পিছিয়ে গেলেন শীর্ষ তারকা

ব্যালন ডি’অরের দৌড়ে নতুন ‘টুইস্ট’, পিছিয়ে গেলেন শীর্ষ তারকা

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

বিতর্কের মুখে রোনালদোর সেই গোল

বিতর্কের মুখে রোনালদোর সেই গোল

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

‘ভিনি জুনিয়র আইনে’ লাল কার্ড দেখলেন নেইমার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম