Logo
Logo
×
   

খেলা

ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম

ক্রিকেটের উন্নতি করতে না পারলে সরে দাঁড়ান: আজহার আলী

পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী জাতীয় দলের কোচ ও নির্বাচক আকিব জাভেদকে দলের সাম্প্রতিক ব্যর্থতার দায় নিতে বলেছেন। তিনি বলেন, আকিব যদি পাকিস্তান ক্রিকেটে উন্নতি আনতে না পারেন, তাহলে তার পদ থেকে সরে দাঁড়ানো উচিত।

একটি ব্রিটিশ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে আজহার গত তিন বছরে পাকিস্তান ক্রিকেটে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন। একই সঙ্গে দলের দুরবস্থার জন্য অন্যদের দায়ী করার আগে আকিবকে নিজের ভূমিকা মূল্যায়নের আহ্বান জানান।

আজহারকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আকিব জাভেদের প্রথমে নিজের ভূমিকা নিয়ে ভাবা উচিত। তিনি যদি ক্রিকেটে উন্নতি আনতে না পারেন, তাহলে তার সরে দাঁড়ানো উচিত।’

সাবেক এই অধিনায়ক আরও অভিযোগ করেন, পাকিস্তান ক্রিকেটের চলমান সংকটের দায় সাবেক ক্রিকেটারদের ওপর চাপানোর চেষ্টা করছেন আকিব। বিশেষ করে সরফরাজ আহমেদ ও বাবর আজমের মতো সাবেক অধিনায়কদের দিকে দায় ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

আজহার বলেন, পাকিস্তান ক্রিকেট বর্তমানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া প্রয়োজন।

তিনি ইঙ্গিত দেন, জাতীয় দলের নেতৃত্বের জন্য এর চেয়ে খারাপ সময় হয়ত আর হতে পারে না। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বাবর আজমের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সাবেক এই অধিনায়ক বলেন, পাকিস্তান ক্রিকেট ধীরে ধীরে দর্শক ও সাধারণ মানুষের আগ্রহ হারাচ্ছে। দলের প্রতি আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম