Logo
Logo
×
   

Advertisement

খেলা

রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ এএম

রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত

রিজওয়ান ও ইমাম। সংগৃহীত ছবি

Advertisement

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যর্থতার পর এবার নতুন করে তদন্তের মুখে পড়েছেন দেশটির দুই ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হক। 

জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তাদের আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব, যোগাযোগ এবং ইংল্যান্ড সফরের সময় ড্রেসিংরুমের তথ্য ফাঁসের অভিযোগ খতিয়ে দেখছে পাকিস্তানের জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। 

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার লাহোরের জোহর টাউনে সংস্থাটির কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রিজওয়ান ও ইমাম। তাদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষাও চলছে। একই সঙ্গে ইংল্যান্ড সিরিজের আগে ও পরে তাদের আর্থিক কর্মকাণ্ড পর্যালোচনা করছেন তদন্তকারীরা।

কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির সঙ্গে দুই ক্রিকেটারের আর্থিক সম্পর্ক খতিয়ে দেখা হবে। পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে পাকিস্তানের ড্রেসিংরুমের তথ্য বাইরে কীভাবে ফাঁস হয়েছে, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

তদন্তকারীরা দুই ক্রিকেটারের কাছে ড্রেসিংরুমের তথ্য ফাঁস, বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ এবং ইংল্যান্ড সফরে অনুশীলন ও ম্যাচ ঘিরে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চেয়েছেন। তবে নিজেদের বক্তব্য দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন রিজওয়ান ও ইমাম।

তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত হয়নি এবং জাতীয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিও অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এদিকে ইংল্যান্ড সফরে পারফরম্যান্সও ছিল হতাশাজনক। চার ইনিংসে রিজওয়ান করেন মাত্র ৬১ রান। আর লর্ডস টেস্টে কাফের চোটের কারণে ইমাম কোনো ইনিংসেই ব্যাট করতে পারেননি। বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এও খেলতে পারছেন না দুজন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম