Logo
Logo
×
   

Advertisement

খেলা

ইমাম-রিজওয়ানের ঘরোয়া ক্রিকেটের দরজাও বন্ধ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ এএম

ইমাম-রিজওয়ানের ঘরোয়া ক্রিকেটের দরজাও বন্ধ

সংগৃহীত

Advertisement

ঘোর দুঃসময় যাচ্ছে মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হকের। ইংল্যান্ড সফর থেকে এই দুজনসহ সাত খেলোয়াড়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। জব্ধ করা হয়েছে মোবাইল। সাইবার অপরাধ তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন দুজন। মড়ার উপর খাঁড়ার ঘা- এবার ঘরোয়া ক্রিকেটের দরজাও বন্ধ হয়ে গেল ইমাম ও রিজওয়ানের জন্য।

প্রথম শ্রেণির ক্রিকেটে নির্বাচিত খেলোয়াড়দের ফিটনেস টেস্ট করিয়ে তার প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু রিজওয়ান ও ইমাম তাদের নিজ নিজ বিভাগীয় দলের সঙ্গে ফিটনেস টেস্টে অংশই নেননি। ফলে দুই খেলোয়াড়ই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন না।

এদিকে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবর, রিজওয়ান ও ইমামের মোবাইল ফোনের ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ করছে সেদেশের জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থা (এনসিসিআইএ)। তাদের

মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় দুজনকে।

আগেই তাদের মোবাইল বাজেয়াপ্ত করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার তারা সেই ফোন দুটি জমা দিয়েছেন এনসিসিআইএ’র কাছে। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাদের। জিও নিউজ জানায়, দুই ক্রিকেটারকে তলব করে এনসিসিআইএ। একটি তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। আরও এক ক্রিকেটার নোটিশ পেয়েছেন বলে জানা গেছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

ক্রিকেটারদের মোবাইল ফোন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তা খতিয়ে দেখা হবে। কেন ক্রিকেটারদের মোবাইল নেওয়া হলো, তা আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি বা এনসিসিআইএ। তবে সন্দেহ করা হচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন এ দুই ক্রিকেটার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম