Logo
Logo
×
   

Advertisement

খেলা

ভারত অধিনায়কের সঙ্গে নিগারের হাত না মেলানো নিয়ে মুখ খুলল বিসিবি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

ভারত অধিনায়কের সঙ্গে নিগারের হাত না মেলানো নিয়ে মুখ খুলল বিসিবি

সংগৃহীত

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জাতীয় অধিনায়ক নিগার সুলতানার পক্ষ নিয়েছেন। চলতি এশিয়া কাপের সেমিফাইনালে হারমানপ্রীত করের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তকে তিনি সমর্থন করেছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এটা বোর্ডের সিদ্ধান্ত ছিল না।

বাবু বলেন, ‘অবশ্যই এটা তার নিজের সিদ্ধান্ত ছিল (হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানো)। আমরা বিশ্বাস করি খেলা বিশ্বকে একত্র করে। আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, শুধু ভারত নয়। তাই তিনি যা করেছেন তা পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

এই হাত না মেলানোকে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষত ভারতীয় মিডিয়ায় প্রচার করা হচ্ছে ২০২৫ এশিয়া কাপ থেকে ভারত-পাকিস্তানের হাত না মেলানোর ঘটনার ধারাবাহিকতা হিসেবে। তবে বাস্তবতা হচ্ছে, এই ঘটনার বহু আগে থেকেই ভারত আর বাংলাদেশের নারী ক্রিকেটের মধ্যকার সম্পর্কটা আদায় কাঁচকলায়।

২০২৩ সালে ভারত বাংলাদেশ সিরিজে ঘটে যাওয়া একটি ঘটনার ধারাবাহিকতায়ই এমন হচ্ছে। সেই সিরিজে পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ের অভিযোগ আনেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কর। 

এমনকি ড্র হওয়া সেই সিরিজের পুরস্কার বিতরণকালে পোডিয়ামে যখন উঠল দুই দল, তখন আম্পায়ারদের ডাকার মতো কাজও করে বসেন হারমানপ্রীত। যার মাধ্যমে তিনি ইঙ্গিত করেছিলেন যে আম্পায়াররা যেন বাংলাদেশ দলেরই অংশ। এরপর থেকেই দুই দলের সম্পর্কটা শীতল, বিশ্বমঞ্চে হোক বা এশিয়ান টুর্নামেন্টে, কখনোই আর হাত মেলাতে দেখা যায়নি তাদের। সেখানেই মূলত নতুন সংযোজন হলো ২০২৬ এশিয়া কাপের এই ঘটনা।


Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম