Logo
Logo
×

Advertisement

খেলা

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

সংগৃহীত

Advertisement

খারাপ সময় কিছুতেই যেন পিছু ছাড়ছে না হুলিয়ান আলভারেজের। দলবদলের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর তার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যখন ফের আতলেতিকো মাদ্রিদে নিজের জায়গা শক্ত করার, সমর্থকদের মন জয় করার-এমন সময়ে চোটে পড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

পেশির চোটে ভুগছেন আলভারেজ। এজন্য রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে কাল লা লিগার ম্যাচে দলে ছিলেন না তিনি।

গত জুন-জুলাইয়ে বিশ্বকাপ চলার মাঝে আতলেতিকো ছাড়ার ইচ্ছার কথা জানান আলভারেজ। তার মূল লক্ষ্য ছিল বার্সেলোনায় যোগ দেওয়ার, ক্লাবটিও তাকে পেতে উঠেপড়ে লেগেছিল।

কিন্তু মাদ্রিদের ক্লাবটি শেষ পর্যন্ত তাকে কিছুতেই বার্সেলোনার কাছে বিক্রি করতে রাজি হয়নি। এসব টানাপোড়েনের মাঝে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নেমে ঘরের মাঠেই সমর্থকদের থেকে তীব্র দুয়ো শোনেন আলভারেজ।

পরে টানা তিনদিন দলের অনুশীলনে যাননি তিনি। ফলে খেলেননি লিগের তৃতীয় রাউন্ডে সেভিয়ার বিপক্ষে। আপাতত আতলেতিকোতেই থাকতে হচ্ছে, নিশ্চিত হয়ে যাওয়ার পর গত সপ্তাহে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৩১ মিনিট খেলেন আলভারেজ।

সব কিছু স্বাভাবিক করে তোলাই এখন একমাত্র লক্ষ্য; কিন্তু এই সময়ে চোটে পড়লেন বিশ্বকাপজয়ী স্ট্রাইকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিমিওনের মুকুটে নতুন পালক, কিন্তু ক্লাবে ভবিষ্যৎ ধোঁয়াশায়

সিমিওনের মুকুটে নতুন পালক, কিন্তু ক্লাবে ভবিষ্যৎ ধোঁয়াশায়

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

লা লিগায় এমবাপ্পে-ইয়ামালের লজ্জার রেকর্ড

সূর্যগ্রহণ দেখেই কি চোখে ক্ষতি হয়েছে ভিয়ারিয়ালের ফুটবলারের?

সূর্যগ্রহণ দেখেই কি চোখে ক্ষতি হয়েছে ভিয়ারিয়ালের ফুটবলারের?

জয়ের আনন্দ ছাপিয়ে বার্সা কোচের কন্ঠে রেফারিং নিয়ে ক্ষোভ

জয়ের আনন্দ ছাপিয়ে বার্সা কোচের কন্ঠে রেফারিং নিয়ে ক্ষোভ

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন সিমিওনে

লা লিগায় নতুন ইতিহাস গড়লেন সিমিওনে

২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয়

২ গোলে পিছিয়ে থেকেও বার্সার রোমাঞ্চকর জয়

আরও পড়ুন

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম