Logo
Logo
×

Advertisement

খেলা

২০২৭ বিশ্বকাপ নিয়ে রোহিত-কোহলিকে ঘিরে যুবরাজের বার্তা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

২০২৭ বিশ্বকাপ নিয়ে রোহিত-কোহলিকে ঘিরে যুবরাজের বার্তা

ফাইল ছবি

Advertisement

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ভারতীয় ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তন না আনার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী বছরের অক্টোবরে হতে যাওয়া এই বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলবেন কি না, তা নিয়েও চলছে আলোচনা। আন্তর্জাতিক ক্রিকেটের অন্য দুই সংস্করণ থেকে অবসর নেওয়া এই দুই তারকার ওয়ানডে ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম নায়ক যুবরাজ বলেছেন, বিশ্বকাপের আগে একই দলকে দীর্ঘ সময় ধরে খেলানোর ওপর গুরুত্ব দিতে হবে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপ পর্যন্ত ভারতের ১৬ থেকে ২০ জন ক্রিকেটারকে নিয়মিত সুযোগ দেওয়া উচিত। এক বছর পর বিশ্বকাপে খেলতে হলে একই দল গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। শেষ মুহূর্তে বড় পরিবর্তন আনা উচিত নয়।

তিনি আরও বলেন, আপনার দলে ১৬ জন থাকুক বা ২০ জন, সবারই ম্যাচ খেলার সুযোগ পাওয়া গুরুত্বপূর্ণ। এখন টি-টোয়েন্টি বেশি হচ্ছে, ওয়ানডে কম। তাই যতগুলো ম্যাচ আছে, সেগুলোতে খেলোয়াড়দের যথেষ্ট সময় দেওয়া দরকার, যাতে তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারে।

বড় টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তে ব্যাপক পরিবর্তন আনার কারণেই ভারত অনেক সময় ব্যর্থ হয়েছে বলে মনে করেন যুবরাজ। তার মতে, ২০২৭ বিশ্বকাপ জিততে পারে এমন একটি দলকে বেছে নিয়ে তাদের ওপর আস্থা রাখতে হবে।

যুবরাজ বলেন, প্রতিবার ভারত যখন হোঁচট খেয়েছে, তখনই দেখা গেছে বড় টুর্নামেন্টের আগে বা টুর্নামেন্ট চলাকালে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। তাই আমরা যে দলকে ২০২৭ বিশ্বকাপ জিততে সক্ষম মনে করি, তাদের ওপর বিশ্বাস রাখা জরুরি। তারা ব্যর্থ হোক বা সফল, সেই সময় পর্যন্ত তাদের পাশে থাকতে হবে।

ভারতের সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপের সাফল্য থেকেও শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন যুবরাজ। ২০২৪ ও ২০২৬ সালের টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্দিষ্ট খেলোয়াড়দের প্রস্তুত করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

যুবরাজ বলেন, ওয়ানডে বিশ্বকাপে প্রথম লক্ষ্য হওয়া উচিত সেমিফাইনালে জায়গা করে নেওয়া। এরপর শেষ দুই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে হবে। তার মতে, এখন থেকেই পরিস্থিতি অনুযায়ী লড়াই করতে প্রস্তুত একটি ঐক্যবদ্ধ দল গড়ে তোলাই ভারতের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

নিজেকে সেরা বলতে নারাজ কোহলি

নিজেকে সেরা বলতে নারাজ কোহলি

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

২০২৭ বিশ্বকাপ খেলেই অবসর নেবেন কোহলি

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

আরও পড়ুন

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি

শচীনের ৪টি রেকর্ড ভাঙার পথে কোহলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম