Logo
Logo
×
   

Advertisement

খেলা

এশিয়ান গেমস

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম

চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের

Advertisement

এশিয়ান গেমসে এবারই প্রথম হকি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের নারী দল। অভিষেকটা সুখকর হয়নি।  পুল ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে চারবারের এশিয়ান গেমসের স্বর্ণজয়ী চীনের কাছে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

রোববার (২০ সেপ্টেম্বর) জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলে চীন। এরপর পুরো ম্যাচ জুড়েই চলতে থাকে তাদের গোলের বন্যা। ৫৭তম মিনিটে আসে চীনের শেষ গোলটি।

প্রথম ও তৃতীয় কোয়ার্টারে চারটি করে গোল করে চীন। দ্বিতীয় কোয়ার্টারে তিনটি এবং শেষ কোয়ার্টারে আরও দুটি গোল করে তারা।

চীনের হয়ে সর্বোচ্চ তিনটি গোল করেন ঝং জিয়াকি। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ই করেন দুটি করে গোল। এছাড়া লি হং, মা নিং, ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একটি করে গোল করেন।

এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম