অলিম্পিক বাছাইয়ের স্বপ্ন শেষ
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চীনের কাছে ৭-১ গোলে হারায় এশিয়ান গেমস পুরুষ হকিতে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। এই হারে অলিম্পিক বাছাইপর্বে খেলার স্বপ্ন শেষ। জাপানের গিফুতে বৃহস্পতিবার ম্যাচে শুরু থেকে ছন্নছাড়া ছিল বাংলাদেশ দল। শেষ পর্যন্ত সাত গোল হজম করে বাংলাদেশের সান্ত্বনা হয়ে থাকল একটিমাত্র গোল। এশিয়ান হকি টুর্নামেন্টের পরিচালক গোলাম গাউস জানিয়েছে, এশিয়ান গেমসের শীর্ষ ছয় দল পরবর্তী এশিয়ান গেমসে সরাসরি খেলার পাশাপাশি অলিম্পিক বাছাইপর্বে এশিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। হারের পর বাংলাদেশ দলের জার্মান কোচ পিটার গেরহার্ডের কণ্ঠে ছিল ক্ষোভ ও হতাশা। ‘চীনের সঙ্গে সাত গোলে হারার মতো দল নয় বাংলাদেশ।’ গেরহার্ড বলেন, ‘খেলোয়াড়রা ক্লান্ত। অনেকের ব্যথা রয়েছে। দলে অনেক কর্মকর্তা থাকলেও একজন ফিজিও নেই। একজন খেলোয়াড়কে হাসপাতালেও যেতে হয়েছে।’ দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেন, ‘গেমসে সাধারণ ফিজিওর সুবিধা থাকলেও এবার হকি ভেন্যুগুলোর দূরত্বের কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ফিজিওকে পাওয়া যায়নি। দেশ থেকে ফিজিও নেওয়ার উদ্যোগ থাকলেও খেলোয়াড় ও কোচিং স্টাফের কার্ড সংক্রান্ত জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি।’ এদিকে দলে গ্রুপিংয়ের গুঞ্জন রয়েছে। তবে কোচ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, কোনো গ্রুপিং নেই। আমাদের মধ্যে একতা রয়েছে। শনিবার থাইল্যান্ডের বিপক্ষে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। অলিম্পিকের স্বপ্ন দূরে সরে গেছে। এশিয়ান গেমসেও বড় লক্ষ্য আর সামনে নেই। এখন শেষ ম্যাচ জিতে সপ্তম হয়ে টুর্নামেন্ট শেষ করার চেষ্টা।
