Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএলের নিলামে নাম লেখালেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আইপিএলের নিলামে নাম লেখালেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার

Advertisement

আইপিএলের আসন্ন মৌসুমের নিলামে অংশ নিতে নিজদের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন-হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, রিপন মন্ডল, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মোহাম্মদ রুবেল ও তানজিম হাসান। মোস্তাফিজুর রহমান এবার নিজের নাম নিবন্ধন করেননি। গতবার নয় কোটি রুপিতে নিলামে তাকে কিনেও কলকাতা নাইটরাইডার্স ছেড়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে। তারই জেরে তৎকালীন অন্তর্বর্তী সরকার ভারতে টি ২০ বিশ্বকাপে খেলতে বাংলাদেশ দল পাঠায়নি।

এবারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম হলো ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের। এ বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠেয় আইপিএলের মিনি নিলামে স্টোকসের বেস প্রাইস দুই কোটি রুপি। নিলামের জন্য তালিকাভুক্ত খেলোয়াড়দের সংখ্যা ১,২২০। আগামী বছরের ১০ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা। চলবে ১৫ মে পর্যন্ত। ১০টি ফ্র্যাঞ্চাইজি দল এই টি ২০ টুর্নামেন্টের ৭৪ ম্যাচে অংশ নেবে। নিলামে প্রতিটি ফ্র্যাঞ্জাইজি খেলোয়াড়দের কিনতে খরচ করতে পারবে ১৩০ কোটি রুপি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট রানের পাহাড়ে প্রোটিয়ারা

রানের পাহাড়ে প্রোটিয়ারা

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল

স্কোর কার্ড

স্কোর কার্ড

আইপিএলের নিলামে নাম লেখালেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার

আইপিএলের নিলামে নাম লেখালেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম