Logo
Logo
×

Advertisement

খেলা

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল

৩ ফর্টিস এফসি, রহমতগঞ্জ ০ * ২ আবাহনী, ফকিরেরপুল ০ * ১ চট্টগ্রাম সিটি, ব্রাদার্স ইউনিয়ন ০

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল

Advertisement

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল। ফেরার দিনে এই মাঠে নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামল ফর্টিস এফসি। অভিষেকটা রাঙাল তারা তিন গোল করে। মঙ্গলবার ফেডারেশন কাপে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস। সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের জন্য অপেক্ষা ছিল ২০২১ সালের সেপ্টেম্বর থেকে। সেই অপেক্ষা ফুরাল বেলা আড়াইটায় শুরু হওয়া ম্যাচে। তবে গ্যালারিতে ফেরার দিনের উচ্ছ্বাস তেমন ধরা পড়ল না। খেলা দেখলেন মাত্র ৫০০ দর্শক।

শুরু থেকেই আক্রমণে ফর্টিস। তবু গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিট পর্যন্ত। কর্নার থেকে ভেসে আসা বল হেডে বিপদমুক্ত করতে চেয়েছিলেন রহমতগঞ্জের ডিফেন্ডার। বল পেয়ে যান বক্সের বাইরে দাঁড়িয়ে থাকা আরিক বিস্তা। দারুণ ভলিতে জাল খুঁজে নেন নেপালের এই মিডফিল্ডার। প্রথম গোল ভলিতে, দ্বিতীয়টি বাঁকানো ফ্রিকিকে। ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া পা ওমর বাবুর শট রহমতগঞ্জের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়। দুই গোলে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল পুরান ঢাকার ক্লাবটি। কিন্তু ফর্টিসের রক্ষণ ভাঙতে পারেনি তারা। উলটো যোগ করা সময়ের সপ্তম মিনিটে পা ওমরের পাস থেকে স্টিফেন চুকউদে গোল করে ব্যবধান ৩-০ করেন। তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে চাপে রইল রহমতগঞ্জ।

‘এ’ গ্রুপের অপর ম্যাচে মুন্সীগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। ৫১ মিনিটে শেখ মোরছালিন এগিয়ে দেন আবাহনীকে। ৮৭ মিনিটে দ্বিতীয় গোল করেন আল আমিন। মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ৮৮ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন জাফর ইকবাল। এই জয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেল চট্টগ্রাম সিটি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট রানের পাহাড়ে প্রোটিয়ারা

রানের পাহাড়ে প্রোটিয়ারা

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল

স্কোর কার্ড

স্কোর কার্ড

আইপিএলের নিলামে নাম লেখালেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার

আইপিএলের নিলামে নাম লেখালেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম