Logo
Logo
×

Advertisement

খেলা

সেঞ্চুরিয়ন টেস্ট

রানের পাহাড়ে প্রোটিয়ারা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রানের পাহাড়ে প্রোটিয়ারা

Advertisement

পুরো দুদিনও খেলা হয়নি। এরই মাঝে সেঞ্চুরিয়ন টেস্টে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত প্রথমদিনে সুপারস্পোর্ট পার্কের যে উইকেটে বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ৯১ রানে গুটিয়ে যায়, সেই ২২ গজে কাল রানের প্রজাপতি ওড়াল প্রোটিয়ারা। মঙ্গলবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন শেষে স্বাগতিকরা সাত উইকেটে ৪৯৪ করে রানের পাহাড়ে উঠে গেছে। লিড ৪০৩ রানের। সকালের সেশনে অ্যাকারম্যান আলো জ্বালান ১৫০ রানের দ্যুতি ছড়ানো ইনিংসে। এটি তার টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এবং দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম ১৫০ (১৩৭ বলে)। নাজমুল, মুমিনুলদের জন্য শিক্ষণীয় যে, দক্ষিণ আফ্রিকার প্রত্যেক ব্যাটার অন্ততপক্ষে ২০ রান করেছেন। গত এক বছরে নিজের প্রথম টেস্ট খেলতে নামা টনি ডি জর্জি পেয়েছেন হাফ সেঞ্চুরি (৬৬)। উইয়ান মুল্ডার পঞ্চম টেস্ট সেঞ্চুরি (১০০) এবং আটে ব্যাট করতে নেমে মার্কো ইয়ানসেন সপ্তম টেস্ট ফিফটি (৬৭*) পেয়ে যান।

বাংলাদেশের বোলারদের কঠিন একদিন পার করতে হয়েছে। কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই একাদশে। তার ওপর চোটাক্রান্ত লিটন দাসকে মাঠ ছাড়তে হয় ৬৭তম ওভারে। দিনের বাকি সময় কিপিং করেন জাকের আলী।

চা-বিরতিতে দক্ষিণ আফ্রিকা ৩৫৬/৫। লিড ২৬৫ রানের। দিনের দ্বিতীয় সেশনে স্বাগতিকরা আরও ১২৮ রান তোলে। উইকেট হারায় দুটি। ম্যাথু ব্রিটজ (২০) ও রায়ান রিকেলটন (২০) এই সেশনে আউট হন। তবে তাদের রান তোলার গতি শ্লথ হয়নি। টনি ডি জর্জি লেগ বিফোরের আপিল থেকে বেঁচে যান রিভিউ নিয়ে। ডি জর্জি ও উইয়ান মুল্ডার চা-বিরতিতে যান যথাক্রমে ৬৩ ও ৩৩ রানে অপরাজিত থেকে।

এর আগে এক উইকেটে ৮৮ রানে দ্বিতীয়দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা মধ্যাহ্নভোজের বিরতিতে যায় তিন উইকেটে ২২৮ রান করে। তখন পর্যন্ত লিড ১৩৭ রানের। আগেরদিনের ৪৬ রান নিয়ে শুরু করা মার্কেস অ্যাকারম্যান মাত্র চতুর্থ ম্যাচে দুর্দান্ত দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে প্রথম সেশন পুরোপুরি নিজের করে নেন। ১৩৮ বলে ১৫০ রান আসে তার ব্যাট থেকে, যা টেস্ট ক্রিকেটে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটারের দ্রুততম। বাংলাদেশের বোলারদের ভুগিয়ে ১৫০ পূর্ণ করার পরের বলে অ্যাকারম্যান লেগ বিফোর হন। বোলার শরীফুল ইসলামের ফুল টস বল মিডল স্টাম্পে আঘাত হানত, নিশ্চিত হয় রিপ্লেতে। এর আগে জুবায়ের হামজাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন খালেদ আহমেদ। ইনসাইড এজে বল প্যাডে লেগে গালিতে যায়। ক্যাচ নিতে বেগ পেতে হয়নি মাহফিজুলকে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট রানের পাহাড়ে প্রোটিয়ারা

রানের পাহাড়ে প্রোটিয়ারা

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল

পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ঘরোয়া ফুটবল

স্কোর কার্ড

স্কোর কার্ড

আইপিএলের নিলামে নাম লেখালেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার

আইপিএলের নিলামে নাম লেখালেন ১২ জন বাংলাদেশি ক্রিকেটার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম