Logo
Logo
×

Advertisement

খেলা

৬ মাস নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পিএম

৬ মাস নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

Advertisement

ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় বড় ধরনের শাস্তির ঝুঁকিতে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শৃঙ্খলা বিধি অনুযায়ী, যথাযথ কারণ ছাড়া জাতীয় দলের ক্যাম্প, অনুশীলন, ম্যাচ বা কোনো কার্যক্রম থেকে সরে গেলে একজন খেলোয়াড়কে সর্বোচ্চ ছয় মাস নিষিদ্ধ করা হতে পারে। পাশাপাশি ৫০০ থেকে ১০০০ ইউরো জরিমানার বিধানও রয়েছে।

ইএসপিএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেনমার্কের বিপক্ষে ম্যাচের প্রায় দুই দিন আগে জাতীয় দলের ক্যাম্প ছাড়েন রোনালদো। তার এই সিদ্ধান্তের পেছনে কোচ জর্জে জেসুসের কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে জেসুস নিজে রোনালদোর সঙ্গে কোনো বিরোধের কথা অস্বীকার করেছেন।

এফপিএফের নিয়ম অনুযায়ী, জাতীয় দলে নিয়মিত ডাক পাওয়া কোনো খেলোয়াড় যৌক্তিক কারণ ছাড়া দল, ফেডারেশন বা পর্তুগালের প্রতিনিধিত্ব সংশ্লিষ্ট কোনো অনুশীলন, ম্যাচ কিংবা কার্যক্রমে অনুপস্থিত থাকলে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। পেশাদার খেলোয়াড়দের ক্ষেত্রে এর সঙ্গে ৫০০ থেকে ১০০০ ইউরো জরিমানাও হতে পারে।

ক্যাম্প ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন রোনালদো নিজেও। তিনি জানান, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পরই ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটি উপযুক্ত সময়ে পর্তুগালের জনগণকে জানাবেন বলে উল্লেখ করেন তিনি।

রোনালদো বলেন, জাতীয় দলের প্রতি তিনি সবসময় নিবেদিত ছিলেন। একই সঙ্গে পর্তুগাল ও জাতীয় দলের সতীর্থদের জন্য শুভকামনাও জানান তিনি।

এর আগে বুধবার দলের অনুশীলনেও ছিলেন না ৪১ বছর বয়সি এই তারকা। ডেনমার্ক ম্যাচের প্রস্তুতির সময় হঠাৎ অনুশীলনস্থল ছেড়ে হোটেলে ফিরে যান তিনি।

এদিকে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ জর্জে জেসুস জানান, দলের সব খেলোয়াড়ই জানেন যে একাদশ ও কৌশল নির্ধারণের সিদ্ধান্ত কোচই নেন। পরিকল্পনা অনুযায়ী ডেনমার্কের বিপক্ষে গঞ্জালো রামোসকে আক্রমণভাগে খেলানোর ইঙ্গিতও দেন তিনি।

রোনালদোকে বেঞ্চে রাখার সম্ভাবনা নিয়ে জেসুস বলেন, প্রয়োজন হলে রোনালদো মাঠে নামবেন, আর প্রয়োজন না হলে খেলবেন না। সৌদি আরবের ক্লাব আল নাসরেও প্রায় এক বছর রোনালদোর সঙ্গে কাজ করা জেসুস আরও বলেন, রোনালদোকে বেঞ্চে রাখার পর অনুশীলন করতে অস্বীকৃতি জানাননি এবং দুজনের মধ্যে কোনো সমস্যা হয়নি।

তবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় এখন রোনালদোর বিরুদ্ধে এফপিএফ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কি না, সেটিই দেখার বিষয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

পর্তুগাল ফেডারেশন ও কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বোন

পর্তুগাল ফেডারেশন ও কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বোন

কোচের সঙ্গে দ্বন্দ্বে পর্তুগাল ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

কোচের সঙ্গে দ্বন্দ্বে পর্তুগাল ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

রোনালদোর আফসোস, পর্তুগাল জিতল ফেলিক্সের গোলে

রোনালদোর আফসোস, পর্তুগাল জিতল ফেলিক্সের গোলে

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

আরও পড়ুন

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা নির্বাচনের আগে নিজ দেশের সমর্থনও হারালেন ইনফান্তিনো

এমএলএসের মাসসেরা হয়ে ইতিহাস গড়লেন কাভান সুলিভান

এমএলএসের মাসসেরা হয়ে ইতিহাস গড়লেন কাভান সুলিভান

৬ মাস নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

৬ মাস নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

এশিয়ান গেমস শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় জয়, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম