Logo
Logo
×

Advertisement

খেলা

পর্তুগাল ফেডারেশন ও কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বোন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম

পর্তুগাল ফেডারেশন ও কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বোন

ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস লিগের পরবর্তী ম্যাচের আগে পর্তুগাল ক্যাম্প ত্যাগ করেছেন দলটির অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। 

নরওয়ের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে শুরুর একাদশ কিংবা বদলি তালিকায় ছিলেন না এই পর্তুগিজ ফরোয়ার্ড। সেখান থেকেই মূলত বিতর্কের শুরু। 

সেই ম্যাচে রোনালদোকে মাঠে নামানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত খেলার সুযোগ পাননি তিনি। রিপোর্ট অনুযায়ী, এরপর থেকেই জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।

জাতীয় দলের ক্যাম্প ছাড়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও করেছেন রোনালদো। সেখানে ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কারণ তিনি যথাসময়ে জানাবেন বলে উল্লেখ করেন। 

এ ঘটনায় ভক্তদের মধ্যে নানারকম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতির জন্য অনেকেই দলের বর্তমান কোচ এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনকে দুষছেন। 

এবার এ নিয়ে মুখ খুলেছেন রোনালদোর বোন এলমা অ্যাভেইরো। পর্তুগালকে ২০১৬ ইউরোসহ তিনটি শিরোপা এনে দেওয়া অধিনায়কের সঙ্গে অন্যায় করা হচ্ছে দাবি করে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পর্তুগিজ ফুটবল এবং সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করে তিনি লেখেন, ‘সিআরসেভেনের আরও সম্মান প্রাপ্য ছিল, ঠিক যেমনটা জাতীয় দলের আরও ভালো কাঠামোর প্রয়োজন ছিল। এ ছাড়া পর্তুগিজ সাংবাদিকতারও আরও বেশি পেশাদারিত্ব ও অনুমানভিত্তিক চর্চা কম করা উচিত।’ 

পর্তুগালের সমর্থকদের উদ্দেশে তিনি যোগ করেন, ‘আমরা হিংসুক, অবহেলাকারী ও অজ্ঞ। ক্রিশ্চিয়ানো আসার আগে ফুটবলে আমাদের যে মধ্যমমানের অবস্থা ছিল, আমরা সেখানেই ফিরে যাওয়ার যোগ্য। সবকিছু সত্ত্বেও তোমাকে ধন্যবাদ সিআরসেভেন, তুমি আরও সম্মান পাওয়ার যোগ্য ছিলে!’ 

উল্লেখ্য, বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের পর পর্তুগাল জাতীয় দল থেকে রোনালদোর অবসর নেওয়ার কথা থাকলেও ফুটবল ফেডারেশন ও কোচের অনুরোধেই তিনি দলে থাকবেন বলে আভাস পাওয়া গিয়েছিল। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

কোচের সঙ্গে দ্বন্দ্বে পর্তুগাল ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

কোচের সঙ্গে দ্বন্দ্বে পর্তুগাল ক্যাম্প ছেড়ে গেলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললেন কোচ

জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললেন কোচ

খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো?

খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো?

আরও পড়ুন

মেসি এবার ‘ডক্টর মেসি’

মেসি এবার ‘ডক্টর মেসি’

পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

পর্তুগালের জার্সিতে আর খেলবেন না রোনালদো

পর্তুগাল ফেডারেশন ও কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বোন

পর্তুগাল ফেডারেশন ও কোচকে ধুয়ে দিলেন রোনালদোর বোন

পাকিস্তানের কাছে হেরে থামল বাংলাদেশের স্বর্ণের স্বপ্ন

পাকিস্তানের কাছে হেরে থামল বাংলাদেশের স্বর্ণের স্বপ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম