Logo
Logo
×

Advertisement

খেলা

বেলিংহ্যামের সামর্থ্যে মুগ্ধ ক্রুস, দেখছেন বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম

বেলিংহ্যামের সামর্থ্যে মুগ্ধ ক্রুস, দেখছেন বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা

Advertisement

বিশ্বসেরা মিডফিল্ডার হওয়ার সামর্থ্য জুড বেলিংহ্যামের রয়েছে বলে মনে করেন টনি ক্রুস। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থকে খুব কাছ থেকে দেখেছেন জার্মানির কিংবদন্তি এই মিডফিল্ডার। তার বিশ্বাস, পুরোপুরি ফিট হয়ে নিজের সেরা ছন্দে ফিরতে পারলে বেলিংহ্যামই উঠে আসতে পারেন বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে।

‘গোল ডটকম’-এর প্রতিবেদন অনুযায়ী, ভাই ফেলিক্স ক্রুসের সঙ্গে উপস্থাপিত ‘ক্রুস অ্যান্ড ক্রুস: দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার দ্য মাইক্রোস্কোপ’ অনুষ্ঠানে বেলিংহ্যাম সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন ক্রুস। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দ।

২০২৩-২৪ মৌসুমে রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেছেন ক্রুস ও বেলিংহ্যাম। সেই মৌসুমে স্প্যানিশ ক্লাবটির লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ইংলিশ তারকা। তাই বেলিংহ্যামের সামর্থ্য সম্পর্কে ক্রুসের ধারণা বেশ কাছ থেকে পাওয়া।

বেলিংহ্যামের যে বিষয়টি সবচেয়ে বেশি মুগ্ধ করেছে ক্রুসকে, সেটি হলো তার শারীরিক সক্ষমতা, টেকনিক ও ফুটবলীয় বুদ্ধিমত্তার অসাধারণ সমন্বয়। প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে জেতার পাশাপাশি দুই পায়ে গোল করার ক্ষমতা, বল ধরে রাখার দক্ষতা এবং সঠিক সময়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে পড়ার প্রবণতাও তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন ক্রুস।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড যেমন হতে পারে

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড যেমন হতে পারে

বেলিংহ্যামের সামর্থ্যে মুগ্ধ ক্রুস, দেখছেন বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা

বেলিংহ্যামের সামর্থ্যে মুগ্ধ ক্রুস, দেখছেন বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ভারত-ব্রাজিল ম্যাচে স্টেডিয়ামে এত বেশি আসন খালি থাকার কারণ কী ছিল?

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

ব্রাজিলের পর উরুগুয়ে ম্যাচে দর্শক ফেরাতে টিকিটের দাম কমাল ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম