Logo
Logo
×

Advertisement

খেলা

শেষ বাঁশিতেও মেসির জাদুর সুর, জয় পেল আর্জেন্টিনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ এএম

শেষ বাঁশিতেও মেসির জাদুর সুর, জয় পেল আর্জেন্টিনা

Advertisement

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে দুর্দান্তভাবে বিদায় নিলেন আর্জেন্টাইন মহাতারকা। তার নৈপুণ্যে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন তিনি। এরপর ৩৯ বছর বয়সি মেসির সহজ পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ।

এরপর পেনাল্টি থেকে নিজেই গোল করেন মেসি। বক্সের ভেতর অগাস্টিন গিয়াইকে ফাউল করা হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে গোলের খাতায় নাম লেখান মেসি।

ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশনের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। চোখের পানি ধরে রাখার চেষ্টা করতে দেখা যায় তাকে। দেশের হয়ে এটি ছিল তার ২০৮তম এবং শেষ ম্যাচ।

আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের উদযাপনে ম্যাচ শেষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে সম্মান জানাতেই থাকবে বিশেষ আয়োজন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

মেসির শেষ ম্যাচে আবেগে ভাসলেন পূর্ণিমা

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ ফাইনাল নিয়ে যা বললেন মেসি

মেসি আমাকে অনেক ভুগিয়েছে: মদ্রিচ

মেসি আমাকে অনেক ভুগিয়েছে: মদ্রিচ

মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

আরও পড়ুন

মাহমুদউল্লাহর ঝোড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

মাহমুদউল্লাহর ঝোড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মিয়ামিতে যাচ্ছেন নেইমার? ‘এমএসএন’ পুনর্মিলন নিয়ে নতুন আশা

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

মেসির বিদায়ে আবেগাপ্লুত হলেন বাংলাদেশের যেসব তারকারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম