Logo
Logo
×

Advertisement

খেলা

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পিএম

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

সংগৃহীত

Advertisement

উসমান খাজার নতুন বই নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বইটি শিগগির প্রকাশিত হবে। আট বছর আগের স্যান্ডপেপার কাণ্ড নিয়ে এই ব্যাটারের নিজের কথা থাকবে বইয়ে। কামিন্স জানিয়েছেন, খাজা তাকে আগেই বইয়ের খবর দিয়েছিলেন।

ডারবানে প্রথম টেস্টের আগে একটি খবর এসেছিল। বলা হয়েছিল, বইয়ের একটি অংশ নিয়ে খাজা কামিন্স ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গের সঙ্গে কথা বলেছেন। ওই অংশে সেই ঘটনার বিবরণ আছে। দ্য এজ পত্রিকা গ্রিনবার্গের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছে। তাদের খবর অনুযায়ী, কথা হয়েছিল এবং সিরিজ শেষ হওয়ার পর বইটি প্রকাশ হবে।

প্রথম টেস্টের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কামিন্স। তিনি বলেন, খাজার বই নিয়ে তার কোনো আপত্তি নেই। বইয়ের নাম ‘সবর’।

কামিন্স বলেছেন, ‘উজ কয়েক সপ্তাহ আগে আমাকে ফোন করেছিল। বলেছিল, সে একটা বই বের করছে। বেশি বিস্তারিত কিছু বলেনি। শুধু আগে থেকে জানিয়ে রেখেছিল যে সে বই লিখছে। আমি বলেছি, কোনো সমস্যা নেই, যেমন সব সময় বলি।’

সেখানে উঠে আসবে অজি ক্রিকেটের কালো অধ্যায় ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’র কথা। তিনি আরও বলেন, ‘নিজের গল্প বলো। ঠিক আছে। ঘটনাটা অনেক আগের। তখনই সব তদন্ত হয়ে গেছে। আমরা প্রতিটি প্রশ্নের উত্তর লাখো বার দিয়েছি। তখনই বিষয়টির নিষ্পত্তি হয়েছে। আমি শুধু এটুকু বলতে পারি, দল হিসেবে আমরা সামনে এগিয়ে গেছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যানসার জয় করে ১০ বছর পর অস্ট্রেলিয়া দলে ম্যাডিনসন

ক্যানসার জয় করে ১০ বছর পর অস্ট্রেলিয়া দলে ম্যাডিনসন

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

ব্রিটজের সেঞ্চুরি ও মহারাজের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া

ব্রিটজের সেঞ্চুরি ও মহারাজের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

আরও পড়ুন

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান

ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

ফুলহামের বর্ষসেরা তরুণের পুরস্কার ফারহান আলী ওয়াহিদের হাতে

ফুলহামের বর্ষসেরা তরুণের পুরস্কার ফারহান আলী ওয়াহিদের হাতে

সাদ-সোহেলের নাইটক্লাব বিতর্কে মুখ খুললেন জামাল

সাদ-সোহেলের নাইটক্লাব বিতর্কে মুখ খুললেন জামাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম