Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

Advertisement

নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও লুসি হ্যামিল্টনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের আগেই দুজন সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করছে অস্ট্রেলিয়া। 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা। আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা।

পিঠের চোটের কারণে দুই সিরিজেই খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার পেসার ডারসি ব্রাউন। এ ছাড়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিসও দলে জায়গা পাননি। বাংলাদেশ ও নিউজিল্যান্ড—দুই সিরিজেই প্রায় একই দল নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

অনুশীলনের সময় ঊরুর পেশিতে সামান্য চোট পেয়েছেন হ্যামিল্টন। তবে নারী জাতীয় দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই এই বাঁহাতি পেসার সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদী।   

অ্যালান বর্ডার ফিল্ডে ছয় দিনের মধ্যে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার হাতে বর্তমানে ১২ জন খেলোয়াড় রয়েছেন। নারী জাতীয় ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষে দলে আরও একজন ক্রিকেটার যুক্ত করা হতে পারে বলে জানিয়েছেন ফ্লেগলার। 

চোটের কারণে ডারসি ব্রাউনকে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে অক্টোবরের শেষ দিকে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের (ডব্লিউবিবিএল) কোনো এক পর্যায়ে তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াড

নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

সেমিফাইনালেও শঙ্কা, সব ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী পাবে বাংলাদেশ?

টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা

টসের আগেই বাংলাদেশ জানল, সেমিফাইনালে তারা

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

এশিয়ান গেমস মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের পদত্যাগ

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

আরও পড়ুন

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

গেইলের ঘুম হারাম করেছিলেন যে বোলার

গেইলের ঘুম হারাম করেছিলেন যে বোলার

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম