Logo
Logo
×

Advertisement

খেলা

বড় সিদ্ধান্তটাই নিচ্ছেন আলভারেজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

বড় সিদ্ধান্তটাই নিচ্ছেন আলভারেজ

হুলিয়ান আলভারেজ।

Advertisement

গ্রীষ্মের দলবদলে আতলেতিকো মাদ্রিদ ছাড়তে ব্যর্থ হওয়ার পর এবার জাতীয় দলের সতীর্থ এনজো ফার্নান্দেজের এজেন্টকে নিজের প্রতিনিধি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন হুলিয়ান আলভারেজ।

২৬ বছর বয়সি এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভিড়াতে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল ও বার্সেলোনা জোর আগ্রহ দেখিয়েছিল। তবে বার্সেলোনায় যোগ দেওয়াটাই আলভারেজের বড় স্বপ্ন ছিল। কিন্তু আতলেতিকো মাদ্রিদ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ওয়ান্দা মেত্রোপলিতানোতেই তাকে থেকে যেতে হয়েছে। 

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ ক্যারিয়ার জুড়ে আলভারেজকে পরামর্শ দেওয়া প্রতিনিধি ফার্নান্দো হিদালগোর সঙ্গে শেষ পর্যন্ত সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন এই তারকা ফুটবলার।

আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে পিএসজির সাবেক তারকা খাবিয়ের পাস্তোরের মালিকানাধীন ‘দি এলিগ্যান্ট গেম’ এজেন্সির সঙ্গে যুক্ত হতে দেখা যেতে পারে। 

স্প্যানিশ দৈনিক এএসের রিপোর্ট অনুযায়ী, আলভারেজের বাবা গুস্তাভো আলভারেজ নিজেই ছেলে নতুন এজেন্টের দায়িত্ব নেওয়ার বিষয়টি তদারকি করছেন।

সাবেক ম্যানচেস্টার সিটির তারকা আলভারেজের প্রতিনিধি হওয়ার দৌড়ে ৩৭ বছর বয়সি খাবিয়ের পাস্তোরেই সবার চেয়ে এগিয়ে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে। 

পাস্তোরেই গত গ্রীষ্মের সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারটি সম্পন্ন করেছিলেন, যেখানে চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন এনজো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় ৬০২ ইউরো জরিমানা বার্সেলোনার

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

সমর্থকদের দুয়োর মধ্যেও ছন্দে ফিরছেন আলভারেস, সিমিওনের কণ্ঠে সন্তুষ্টি

সমর্থকদের দুয়োর মধ্যেও ছন্দে ফিরছেন আলভারেস, সিমিওনের কণ্ঠে সন্তুষ্টি

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

আলভারেজকে নিয়ে বার্সা-আতলেতিকোর সমঝোতায় ছিল যে দুই শর্ত

আলভারেজকে নিয়ে বার্সা-আতলেতিকোর সমঝোতায় ছিল যে দুই শর্ত

আরও পড়ুন

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

ক্রীড়া আদালতের রায় জিতে আফকন চ্যাম্পিয়ন সেনেগাল

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

সৌদি ফুটবলে বড় পরিবর্তনের পরিকল্পনা, অনিশ্চয়তায় রোনালদোর ভবিষ্যৎ

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম