Logo
Logo
×

Advertisement

খেলা

আলভারেজকে নিয়ে বার্সা-আতলেতিকোর সমঝোতায় ছিল যে দুই শর্ত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম

আলভারেজকে নিয়ে বার্সা-আতলেতিকোর সমঝোতায় ছিল যে দুই শর্ত

Advertisement

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বার্সেলোনায় পাঠানোর বিষয়ে আতলেতিকো মাদ্রিদ আগে থেকেই লিখিতভাবে সম্মতি জানিয়েছিল—তবে এর জন্য দুটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হতো। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন স্প্যানিশ ক্রীড়া অনুষ্ঠান ‘এল চিরিংগিতো’র সাংবাদিক জোতা জর্দি।

জর্দির দাবি, কয়েক মাস আগে আলভারেজ ও আতলেতিকোর মধ্যে হওয়া বৈঠকের সেই লিখিত চুক্তি তিনি নিজ চোখে দেখেছেন। তাই এ বিষয়ে নিজের বক্তব্য নিয়ে তিনি পুরোপুরি নিশ্চিত।

অনুষ্ঠানে জর্দি বলেন, ‘আলভারেজকে বার্সেলোনায় যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আতলেতিকো। আমি এটি জানি এবং নিজের চোখে দেখেছি। আমি যা বলছি, তা নিজের চোখে দেখেই বলছি।’

তার দেওয়া তথ্য অনুযায়ী, আতলেতিকোর পক্ষ থেকে সমঝোতায় দুটি শর্ত রাখা হয়েছিল। প্রথমত, আলভারেজকে প্রকাশ্যে এ বিষয়ে নিজের অবস্থান জানাতে হবে। দ্বিতীয়ত, লিখিতভাবে তাকে জানানো হয়েছিল যে বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে আতলেতিকোর সম্মতি রয়েছে।

জর্দি আরও বলেন, ‘আতলেতিকোর দেওয়া একটি শর্ত ছিল খেলোয়াড়কে প্রকাশ্যে মুখ খুলতে হবে এবং দ্বিতীয়ত, লিখিতভাবে তাকে জানানো হয়েছিল যে বার্সেলোনায় যাওয়ার বিষয়ে তাদের সম্মতি আছে। আমি এটি দেখেছি বলেই নিশ্চিত হয়ে বলছি।’

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পরই ওই নথি বা দাবির পক্ষে প্রমাণ প্রকাশ করার কথাও জানিয়েছেন এই সাংবাদিক। তার ভাষায়, ‘আগামী ২ সেপ্টেম্বর আমি এর প্রমাণ উপস্থাপন করব।’

এদিকে একই অনুষ্ঠানে সাংবাদিক মারিয়া ত্রিসাক দাবি করেন, বার্সেলোনা আলভারেজের জন্য ১০ কোটি ইউরোর প্রস্তাব দিলেও তা আতলেতিকোর আর্থিক প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে দলবদলের আলোচনা আর চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকলেও আলভারেজ আতলেতিকোর অনুশীলনে ফিরে গেছেন। ফলে শেষ পর্যন্ত তিনি মাদ্রিদের ক্লাবটি ছাড়বেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি

বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: মেসি

বার্সার সুহৃদ থেকে যেভাবে ‘শত্রু’ বনে গেলেন মরিনিও

বার্সার সুহৃদ থেকে যেভাবে ‘শত্রু’ বনে গেলেন মরিনিও

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিল বার্সেলোনা

মেসিকে নিয়ে বিশেষ বার্তা দিল বার্সেলোনা

আরও পড়ুন

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম