Logo
Logo
×

Advertisement

খেলা

৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম

৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশের

ছবি: এআই দিয়ে তৈরি

Advertisement

চীনে চলমান আইএসইএফ অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে বড় ব্যবধানে হারের পাশাপাশি প্রতিপক্ষের জালে একটি গোলও করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে এই তিন ম্যাচেই ৯৫ গোল হজম করেছে তারা। পরবর্তী দুই স্থান নির্ধারণী ম্যাচেও হারের ধারা অব্যাহত থাকায় পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের গোল হজমের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬-এ।

গত ১৯ অক্টোবর সুচৌ তাইহু এফসি স্টেডিয়ামের ৭ নম্বর মাঠে চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচেই ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারের মুখ দেখতে হয় দলকে।

পরদিন দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হয় বাংলাদেশের তরুণ ফুটবলাররা। প্রথম ম্যাচের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও সেই ম্যাচে পরিস্থিতি আরও খারাপ হয়। জার্মানির কাছে ৩৫-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর মরক্কোর বিপক্ষে মাঠে নামে দলটি। সুচৌ এক্সপেরিমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি মাঠে অনুষ্ঠিত সেই ম্যাচেও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। ৩৩-০ গোলের ব্যবধানে হেরে গ্রুপ পর্ব শেষ করে তারা।

তিন ম্যাচে ৯৫ গোল হজম করলেও কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। পয়েন্টের খাতা শূন্য থাকায় ‘সি’ গ্রুপের তলানিতে থেকে বিদায় নিতে হয় দলকে। নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল শেষ ষোলোতে জায়গা করে নেয়।

গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর স্থান নির্ধারণী ম্যাচেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় অনূর্ধ্ব-১৮ দল। প্রথমে আলজেরিয়ার বিপক্ষে ৪০-০ গোলে হারে বাংলাদেশ। এরপর হাইতির কাছেও ১১-০ গোলের ব্যবধানে পরাজিত হয় তারা।

টুর্নামেন্টে মোট পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই বড় ব্যবধানে হারের পাশাপাশি কোনো গোল করতে না পারার হতাশাও সঙ্গী হয়েছে দলের। পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪৬ গোল হজম করে শূন্য হাতে টুর্নামেন্ট শেষ করতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

নিরাপত্তা ঝুঁকিতে পিছিয়ে গেল পিএসজির ম্যাচ

এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ

এল ক্লাসিকোতে যে কারণে বার্সেলোনার পক্ষে ক্লপ

৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশের

৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম