Logo
Logo
×

Advertisement

খেলা

রেকর্ড গড়ে টানা তৃতীয়বার বর্ষসেরা তরুণ ইয়ামাল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ এএম

রেকর্ড গড়ে টানা তৃতীয়বার বর্ষসেরা তরুণ ইয়ামাল

স্পেন ও বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। ছবি: সংগৃহীত

Advertisement

মৌসুমজুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়ার স্বীকৃতি হিসেবে আবারও বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল।

বর্ষসেরা ফুটবলারের লড়াইয়েও রয়েছেন লামিন ইয়ামাল। সেই পুরস্কার তিনি পাবেন কিনা- তা সময়ই বলে দেবে। তবে তার আগেই আরেকটি স্বীকৃতি পেলেন বার্সেলোনার এই বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফরোয়ার্ড। পুরুষ বিভাগে টানা তৃতীয়বারের মতো ব্যালন দ’র বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে জমকালো অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। পুরস্কারটির আনুষ্ঠানিক নাম ‘কোপা ট্রফি’। 

২০১৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ইয়ামাল ছাড়া আর কেউ একবারের বেশি এই পুরস্কার জিততে পারেননি।

গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ইয়ামাল। এরপর স্পেনের বিশ্বকাপ জয়ের অভিযানেও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন এই তরুণ।

গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৭ ম্যাচে ২৫টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেন ১৯ বছর বয়সি ইয়ামাল। 

তবে ইয়ামালের মতে, এই পুরস্কার পাওয়া উচিত ছিল বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারজয়ী তার সতীর্থ ডিফেন্ডার পাউ কুবার্সির।

পুরস্কার গ্রহণের পর ইয়ামাল বলেন, ‘এখানে উপস্থিত থাকতে পারা এবং এই পুরস্কার গ্রহণ করতে পারা সম্মানের। তৃতীয়বার এই পুরস্কার জিতলাম। আমার ক্লাব এবং আমার জাতীয় দলকে ধন্যবাদ জানাতে চাই।

তিনি বলেন ‘আমার সতীর্থ কুবার্সি এটা জিতলে আমার ভালো লাগত। কারণ, আমি মনে করি, এই পুরস্কারটি তার পাওয়া উচিত। সে বেশ অনেক দিন ধরে দারুণ একটি স্তরে খেলছে।’

এদিকে নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন বার্সেলোনার ভিকি লোপেস। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল

ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইন, এমবাপ্পে ও ইয়ামাল

ব্যালন ডি’অরের দৌড়ে নতুন ‘টুইস্ট’, পিছিয়ে গেলেন শীর্ষ তারকা

ব্যালন ডি’অরের দৌড়ে নতুন ‘টুইস্ট’, পিছিয়ে গেলেন শীর্ষ তারকা

ব্যালন ডি’অরের রাতে বার্সার ‘দল’ ছাড়ছেন ইয়ামাল

ব্যালন ডি’অরের রাতে বার্সার ‘দল’ ছাড়ছেন ইয়ামাল

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

ব্যালন ডি’অরের আগেই বর্ষসেরার তালিকা প্রকাশ, হতাশ ইয়ামাল-মেসিরা

ইয়ামালকে পেছনে ফেলে যে পুরস্কার জিতলেন কেইন

ইয়ামালকে পেছনে ফেলে যে পুরস্কার জিতলেন কেইন

আরও পড়ুন

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

বর্ষসেরা গোলরক্ষক উনাই সিমন

বর্ষসেরা গোলরক্ষক উনাই সিমন

ইতিহাস গড়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ইতিহাস গড়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

বর্ষসেরা নারী ফুটবলার স্পেনের আলেক্সিয়া

বর্ষসেরা নারী ফুটবলার স্পেনের আলেক্সিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম