Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

Advertisement

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে কাল বৃহস্পতিবার মন্টেনেগ্রোর বিপক্ষে খেলবে বাংলাদেশ।

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই আসরে অংশ নিচ্ছে ১৯১ দেশের দল। 

শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়েছেন লাল সবুজের দল। প্রতিযোগিতায় ছয় ম্যাচে তৃতীয় জয় পেল বাংলাদেশ। 

আজারবাইজানের বাকুতে বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠিত নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। ম্যাচের ১২তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। ম্যাচ ১-১ সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

দিনের প্রথম ম্যাচে, শেষ বত্রিশের লড়াইয়েও পেনাল্টি শুট আউটে জিতে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষের পর, সিশেলসের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় তারা। সিশেলস ম্যাচের মতো সিঙ্গাপুরের বিপক্ষেও দলের একমাত্র গোলটি করেন রাতুল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

জাতীয় সাতারে প্রথম দিন ৬ রেকর্ড

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

লিভারপুল ছাড়তে পারেন ম্যাক অ্যালিস্টার, দলে ভেড়াতে আগ্রহী রিয়াল

লিভারপুল ছাড়তে পারেন ম্যাক অ্যালিস্টার, দলে ভেড়াতে আগ্রহী রিয়াল

আর্জেন্টিনার কোচ স্কালোনির মা আর নেই

আর্জেন্টিনার কোচ স্কালোনির মা আর নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম