Logo
Logo
×

Advertisement

খেলা

ঐতিহ্যবাহী সান সিরো ছাড়ছে ইন্টার ও এসি মিলান

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম

ঐতিহ্যবাহী সান সিরো ছাড়ছে ইন্টার ও এসি মিলান

Advertisement

ইতালির ফুটবলে অবসান হতে যাচ্ছে এক ঐতিহাসিক অধ্যায়ের। দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত সান সিরো স্টেডিয়াম ছেড়ে নতুন আধুনিক ভেন্যুতে ঠিকানা গড়তে যাচ্ছে দেশটির দুই ঐতিহ্যবাহী ক্লাব ইন্টার মিলান ও এসি মিলান।

দুই ক্লাবের যৌথ উদ্যোগে নির্মিত হতে যাওয়া নতুন স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ‘জেনেরালি স্টেডিয়াম’। পরিকল্পনা অনুযায়ী, ২০৩১ সাল থেকে এই মাঠে নিজেদের ম্যাচ আয়োজন করতে চায় ক্লাব দুটি।

সম্প্রতি এক যৌথ বিবৃতিতে নতুন স্টেডিয়ামের নাম ও নকশা প্রকাশ করেছে ইন্টার ও এসি মিলান। ৭১ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের নকশা প্রণয়ন করেছে আন্তর্জাতিক স্থাপত্য প্রতিষ্ঠান ফস্টার অ্যান্ড পার্টনার্স ও মানিকা।

নতুন প্রকল্প সম্পর্কে ক্লাব দুটির বক্তব্য, এটি হবে ফুটবলের জন্য একটি নতুন ঠিকানা এবং মিলান শহরের অন্যতম স্থাপত্যিক নিদর্শন। স্টেডিয়ামটির নামকরণের স্বত্ব পেয়েছে ইতালির বীমা প্রতিষ্ঠান জেনেরালি।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০ বছরের চুক্তিতে ৬৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এই স্বত্ব কিনেছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৯৯১ কোটি টাকা। ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামের নামকরণ স্বত্বের ক্ষেত্রে এটিকে অন্যতম বড় চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে শুরু হবে নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া সাপেক্ষে ২০৩১-৩২ মৌসুমে সেখানে প্রথম ম্যাচ আয়োজনের লক্ষ্য রয়েছে। নতুন ভেন্যু চালু হলে ঐতিহাসিক সান সিরো ভেঙে ফেলার পরিকল্পনাও রয়েছে।

এর মধ্য দিয়ে ইতালির ফুটবলে দীর্ঘদিনের এক ঐতিহ্যের অবসান ঘটবে। একই সঙ্গে আধুনিক অবকাঠামো নিয়ে নতুন যুগে প্রবেশ করবে মিলানের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

পাঁচটি হলুদ কার্ডের পরও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

পাঁচটি হলুদ কার্ডের পরও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

ঐতিহ্যবাহী সান সিরো ছাড়ছে ইন্টার ও এসি মিলান

ঐতিহ্যবাহী সান সিরো ছাড়ছে ইন্টার ও এসি মিলান

শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা মেসির

শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা মেসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম