Logo
Logo
×

Advertisement

খেলা

অভিষিক্ত রবিনকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত কার, জানালেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম

অভিষিক্ত রবিনকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত কার, জানালেন তামিম

সংগৃহীত

Advertisement

ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছেন বটে, তবে মাহফিজুল ইসলাম রবিন আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন একেবারেই আনকোরা। সেই তাকে টেস্ট অভিষেকেই দেখা গেল স্ট্রাইকে, উইকেটটা ছিল বেশ সজীব, বল হাতে আসছিলেন কাগিসো রাবাদা। তার ফল যা হওয়ার, তাই হয়েছে। রবিন ফিরেছেন প্রথম বলেই, গড়ে ফেলেছেন বিব্রতকর এক রেকর্ড। দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে তার ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিম জানালেন, এই সিদ্ধান্তটা ছিল কার।

ইনিংসের শুরুতেই স্ট্রাইকে ছিলেন রবিন। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরের বলে তিনি ব্যাট এগিয়ে ডিফেন্ড করতে চান। বলের কানা লেগে যায় স্লিপে। সেখানে ক্যাচ নেন মার্কো ইয়ানসেন। অভিজ্ঞতার অভাবেই হয়তো এমন হয়েছে। প্রথম বলেই ফিরে যান রবিন।

টেস্ট অভিষেকে ম্যাচের প্রথম বলে আউট হওয়া চতুর্থ ওপেনার তিনি। এই তালিকায় বাংলাদেশের কেউ আগে ছিলেন না। রবিনই প্রথম বাংলাদেশি।

আগের তিনটি ঘটনার একটি দক্ষিণ আফ্রিকার মাটিতেই। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে অভিষিক্ত প্রোটিয়া ওপেনার জিমি কুক প্রথম বলে আউট হন। দ্বিতীয় ঘটনা ২০০১ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষিক্ত ওয়েস্ট ইন্ডিজের ওপেনার লিওন গ্যারিক ম্যাচের প্রথম বলে ফেরেন। তৃতীয়টি আফগানিস্তানের। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আব্দুল মালিক একইভাবে আউট হন।

তুলনামূলক অভিজ্ঞ ওপেনার হিসেবে প্রথম বলটা তানজিদ হাসান তামিমেরই খেলার কথা। কিন্তু অভিষেকের আগে রবিন শুরুর স্ট্রাইকটা চেয়ে রেখেছিলেন তার কাছ থেকে। তানজিদ বলেন, ‘রবিনের (মাহফিজুল) ব্যাপারে আমি আসলে গতকাল তার সঙ্গে আলাপ করেছি। আমি জিজ্ঞেস করেছিলাম, আমি স্ট্রাইকে যাব, নাকি সে প্রথম বলটা খেলতে চায়। সে পরিষ্কার বলেছে, অভিষেকের ম্যাচে সে স্ট্রাইক নিতে চায়। সাধারণত আমিই প্রথম বল খেলি। কিন্তু সে স্বচ্ছন্দ ছিল বলে আমরা তাকে সেই সুযোগ দিয়েছি।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্যাট তার বাংলাদেশের ‘হৃদয়’

ব্যাট তার বাংলাদেশের ‘হৃদয়’

অবিশ্বাস্য ইনিংস খেলে শেষ বলে ফিরলেন তাওহিদ

অবিশ্বাস্য ইনিংস খেলে শেষ বলে ফিরলেন তাওহিদ

বাংলাদেশের বিপক্ষে রাবাদার অনন্য নজির

বাংলাদেশের বিপক্ষে রাবাদার অনন্য নজির

আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের

আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের

রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি

রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি

রাবাদার ফাইফারে বিপাকে বাংলাদেশ

রাবাদার ফাইফারে বিপাকে বাংলাদেশ

আরও পড়ুন

অভিষিক্ত রবিনকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত কার, জানালেন তামিম

অভিষিক্ত রবিনকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত কার, জানালেন তামিম

সেই ইতালিকে ৯ মিনিটের ঝড়ে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

সেই ইতালিকে ৯ মিনিটের ঝড়ে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে ৪৪ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে ৪৪ ম্যাচের অজেয় যাত্রা থামল স্পেনের

আজকের খেলা: ১৬ নভেম্বর ২০২৬

আজকের খেলা: ১৬ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম