Logo
Logo
×

Advertisement

খেলা

১১ বছর পর মাঠে নেমেই ‘জিতলেন’ রোনালদিনিও

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

১১ বছর পর মাঠে নেমেই ‘জিতলেন’ রোনালদিনিও

সংগৃহীত

Advertisement

২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর। বার্সেলোনা ও ব্রাজিলের জার্সিতে মাতিয়েছেন ফুটবল বিশ্ব। তার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্মের দর্শক। সেই রোনালদিনিও আবারও ফিরলেন পেশাদার ফুটবলে। তবে ৪৬ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তির এই প্রত্যাবর্তন যতটা না ফুটবলের, তার চেয়ে বেশি প্রচারের।

রোববার ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নার হয়ে খেলেছেন রোনালদিনিও। স্থানীয় প্রতিদ্বন্দ্বী ফোরলিকে ২-০ গোলে হারিয়েছে রাভেন্না। ম্যাচটি হয়েছে ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলের কাছে ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে। গ্যালারি দর্শকে ঠাসা।

২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে খেলার পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নামেননি রোনালদিনিও। দীর্ঘ ১১ বছর পর মাঠে ফিরলেও তার পারফরম্যান্স ছিল সাদামাটা। একসময় যার দুর্দান্ত ড্রিবলিং আর বল নিয়ন্ত্রণে মুগ্ধ হতো বিশ্ব, তাকে এদিন বেশির ভাগ সময় হাঁটতেই দেখা গেছে। সতীর্থদের দিয়েছেন সহজ কিছু পাস। অথচ একসময় এই সতীর্থদের অনেকেই তার মানের ধারেকাছেও ছিলেন না।

মাঠ ছাড়ার সময় নিজের অভিজ্ঞতা নিয়ে রোনালদিনিও বলেন, ‘অনেক তরুণ ফুটবলারকে দেখে দারুণ লাগছে। তারা ছোটবেলায় আমার খেলা দেখেছে। এখন তারাই আমার সঙ্গে একই মাঠে খেলছে।’

প্রথমার্ধেই মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। তবে এর আগে রাভেন্নার প্রথম গোলের আক্রমণে ভূমিকা রেখেছেন তিনি। ম্যাচের ৩৬ মিনিটে জুলিও দোনাতির গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

রোনালদিনিওর আগমন ঘিরে ছিল বড় আয়োজন। ৫ হাজার দর্শক ধারণক্ষমতার ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে অস্থায়ীভাবে আরও ১ হাজার ৮০০ আসনের একটি গ্যালারি তৈরি করা হয়। নাম দেওয়া হয় ‘আর১০’। গ্যালারিতে জ্বালানো হয় আতশবাজি ও ধোঁয়ার বোমা। স্টেডিয়ামের মাইকে বাজতে থাকে আন্দ্রেয়া বোচেল্লির বিখ্যাত গান ‘কন তে পারতিরো’।

এই প্রত্যাবর্তনের পেছনে রয়েছে ক্লাবের মালিক ইগ্নাজিও চিপ্রিয়ানির প্রচারের পরিকল্পনা। ইতালীয়-আমেরিকান এই ব্যবসায়ী ২০২৪ সালে রাভেন্নার মালিক হন। গত জুনে তিনি রোনালদিনিওকে দলে নেওয়ার ঘোষণা দেন। আগস্টের শেষ দিকে হয় আনুষ্ঠানিক পরিচিতি পর্ব। তবে ম্যাচের কয়েক দিন আগেই ইতালিতে পৌঁছান রোনালদিনিও। সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন মাত্র এক দিন।

তাই তার এই প্রত্যাবর্তন দীর্ঘমেয়াদি কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ম্যাচ শেষে আবারও খেলবেন কি না, এমন প্রশ্নের উত্তরে রোনালদিনিও বলেন, ‘এখনো জানি না।’

এরপর যোগ করেন, ‘এখন সবকিছু সভাপতির ওপর নির্ভর করছে। তিনি যদি আমাকে ডাকেন, তাহলে আমি আবার আসব।’

২০০৮ সালের পর ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’-তে খেলতে পারেনি রাভেন্না। এবার তাদের লক্ষ্য সিরি ‘বি’-তে ফেরা। সিরি ‘সি’র নিজেদের গ্রুপে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে ক্লাবটি। শীর্ষে থাকা স্পেজিয়ার চেয়ে পিছিয়ে ছয় পয়েন্টে।

তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি সিরি ‘বি’-তে উঠবে। বাকি একটি জায়গা নির্ধারিত হবে প্লে-অফের মাধ্যমে।

রোনালদিনিওর মতো বিশ্বখ্যাত একজন ফুটবলারের আগমন রাভেন্নাকে দিয়েছে নতুন পরিচিতি। তার খেলা দেখতে মাঠে হাজির হয়েছেন সাংবাদিক ও আলোকচিত্রীরা। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে এই প্রত্যাবর্তনের প্রচারমূল্যই আপাতত বেশি আলোচনায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪৬ বছর বয়সে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

৪৬ বছর বয়সে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

অবসর ভেঙে ফিরছেন রোনালদিনিও, জানা গেল দিনক্ষণ

৪৬ বছর বয়সে ফুটবলে ফিরছেন রোনালদিনহো!

৪৬ বছর বয়সে ফুটবলে ফিরছেন রোনালদিনহো!

মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন শুভেচ্ছা

অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনিও

অবসরের ৮ বছর পর আবার মাঠে ফিরছেন রোনালদিনিও

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরছেন রোনালদিনিও

৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরছেন রোনালদিনিও

আরও পড়ুন

১১ বছর পর মাঠে নেমেই ‘জিতলেন’ রোনালদিনিও

১১ বছর পর মাঠে নেমেই ‘জিতলেন’ রোনালদিনিও

দিনের শেষ বলে আউট হৃদয়, ‘দুর্ভাগ্যজনক’ বললেন তামিম

দিনের শেষ বলে আউট হৃদয়, ‘দুর্ভাগ্যজনক’ বললেন তামিম

অভিষিক্ত রবিনকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত কার, জানালেন তামিম

অভিষিক্ত রবিনকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত কার, জানালেন তামিম

সেই ইতালিকে ৯ মিনিটের ঝড়ে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

সেই ইতালিকে ৯ মিনিটের ঝড়ে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম