Logo
Logo
×

Advertisement

খেলা

দিনের শেষ বলে আউট হৃদয়, ‘দুর্ভাগ্যজনক’ বললেন তামিম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

দিনের শেষ বলে আউট হৃদয়, ‘দুর্ভাগ্যজনক’ বললেন তামিম

সংগৃহীত

Advertisement

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের শেষ বলে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। সেঞ্চুরি করে বিপদ থেকে দলকে টেনে তোলার পর এভাবে ফিরে হৃদয় নিজের ওপরই খানিকটা বিরক্ত ছিলেন, সেটা ফুটে উঠেছে সম্প্রচারকারীদের ক্যামেরাতেই। তার এভাবে দিনের ঠিক শেষ বলে আউট হয়ে ফেরাটাকে বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম বলছেন ‘দুর্ভাগ্যজনক’।

রোববার বাংলাদেশ একসময় ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে হৃদয় করেন ১৩৭ রান। দিন শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৩২৭। চতুর্থ উইকেটে তানজিদের সঙ্গে তিনি যোগ করেন ৯৯ রান। তানজিদ করেন ৬৭। এরপর তানজিদ ফেরেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমও গোল্ডেন ডাক নিয়ে দ্রুত আউট হন।

এরপর হৃদয় ও লিটন দাস দারুণ প্রতিরোধ গড়েন। ষষ্ঠ উইকেটে তারা ২০৬ রানের জুটি করেন। প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ জুটি।

হৃদয়ের ইনিংস ২২৭ বলের। তাতে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। দিনের শেষ ওভারে মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ হন তিনি। সারা দিন লড়াই করে দলকে বাঁচিয়ে স্টাম্পের ঠিক আগে ফেরায় তার হতাশ হওয়ারই কথা।

তানজিদ বলেন, ‘আমি বলব, শেষ বলে আউট হওয়াটা দুর্ভাগ্যজনক। কিন্তু সে দলের জন্য যা করেছে, তা আমাদের জন্য অবশ্যই খুব মূল্যবান হবে।’

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শিরোপাজয়ী দলে হৃদয়ের সঙ্গে খেলেছেন তানজিদ। অন্য প্রান্ত থেকে সাবেক সতীর্থের ব্যাটিং দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, তার ইনিংস দেখে কতটা ভালো লেগেছে, তা ভাষায় বলা কঠিন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সে যখন সর্বশেষ এখানে এসেছিল, অপরাজিত ৩৫০ করেছিল। এটা তাকে নিশ্চয়ই অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আজকের ইনিংসেও সে সেই আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল।’

‘দুর্ভাগ্যবশত দিনের শেষ বলে সে আউট হয়েছে। কিন্তু গত দুই টেস্টে সে যেভাবে ব্যাট করছে, সেটা সত্যিই অসাধারণ। আমার মনে হয়, সে এভাবেই চালিয়ে যাবে এবং বাংলাদেশের জন্য আরও বড় কিছু অর্জন করবে ইনশাআল্লাহ।’

লাল বলের ক্রিকেটে অসাধারণ ফর্মে আছেন হৃদয়। আগের টেস্টে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৪২ রান করেছিলেন তিনি। এটি টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর আগে একই সফরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অপরাজিত ৩৫০ রানও করেছিলেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অভিষিক্ত রবিনকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত কার, জানালেন তামিম

অভিষিক্ত রবিনকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত কার, জানালেন তামিম

ব্যাট তার বাংলাদেশের ‘হৃদয়’

ব্যাট তার বাংলাদেশের ‘হৃদয়’

অবিশ্বাস্য ইনিংস খেলে শেষ বলে ফিরলেন তাওহিদ

অবিশ্বাস্য ইনিংস খেলে শেষ বলে ফিরলেন তাওহিদ

বাংলাদেশের বিপক্ষে রাবাদার অনন্য নজির

বাংলাদেশের বিপক্ষে রাবাদার অনন্য নজির

আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের

আগের ম্যাচে ডাবল এবার সেঞ্চুরি হৃদয়ের

রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি

রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি

আরও পড়ুন

১১ বছর পর মাঠে নেমেই ‘জিতলেন’ রোনালদিনিও

১১ বছর পর মাঠে নেমেই ‘জিতলেন’ রোনালদিনিও

দিনের শেষ বলে আউট হৃদয়, ‘দুর্ভাগ্যজনক’ বললেন তামিম

দিনের শেষ বলে আউট হৃদয়, ‘দুর্ভাগ্যজনক’ বললেন তামিম

অভিষিক্ত রবিনকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত কার, জানালেন তামিম

অভিষিক্ত রবিনকে শুরুতেই স্ট্রাইকে পাঠানোর সিদ্ধান্ত কার, জানালেন তামিম

সেই ইতালিকে ৯ মিনিটের ঝড়ে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

সেই ইতালিকে ৯ মিনিটের ঝড়ে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম