Logo
Logo
×
   

Advertisement

খেলা

নেইমারকে চান মেসিও

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:০০ পিএম

নেইমারকে চান মেসিও

Advertisement

চলতি মৌসুমে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন আর্থার মেলো। ফিরেই স্প্যানিশ ক্লাবটিতে স্বদেশী নেইমারকে সতীর্থ হিসেবে পাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তিনি। শুধু এ মিডফিল্ডার নন, তাকে সেখানে চান বার্সার প্রাণভোমরা লিওনেল মেসিও।

গেল বছরের আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে কাতালানদের ছেড়ে পিএসজির ঘরে ওঠেন নেইমার। সেখানে মাত্র দ্বিতীয় মৌসুম চলছে তার। এরই মধ্যে ফের সাবেকদের ডেরায় ভেড়ার গুঞ্জন উঠেছে ব্রাজিলীয় প্রিন্সের। আর্থারের চাওয়া-প্রার্থনা করি, গুঞ্জনটি যেন সত্য হয়।

নেইমারকে বার্সায় দেখতে চান মেসিও। তবে চাওয়াটা একটু বেশি তা স্বীকার করেছেন খোদ ছোট ম্যাজিসিয়ানই। তিনি বলেন, এটা একটা জটিল প্রক্রিয়া। তবে তাকে আমি অবশ্যই ফের বার্সায় দেখতে চাই। শুধু  ময়দানের খেলোয়াড় হিসেবে নয়, লকার রুমের সতীর্থ হিসেবেও। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশি। দু’জনের দারুণ কিছু স্মৃতি আছে। তবে ওর জন্য প্যারিস ছাড়া কঠিন হবে। কারণ সহসা ওকে পিএসজি ছাড়বে না।

অসামান্য সহজাত প্রতিভা ও দক্ষতার অধিকারী হলেও মেসিকে ঘষেমেজে তৈরি করেন পেপ গার্দিওলা। প্রিয় ক্লাবে গুরুকেও ফিরে পেতে চান মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেন,  জানি, এ চাওয়া পূরণ হওয়াও কঠিন। তবে তার সঙ্গে ফের কাজ করতে চাই। তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ।

Advertisement

মেসি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম