Logo
Logo
×
   

Advertisement

খেলা

যে কারণে ধোনিকে দেখে মাথায় হাত শাহরুখের (ভিডিও)

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ০৩:৪৮ পিএম

যে কারণে ধোনিকে দেখে মাথায় হাত শাহরুখের (ভিডিও)

Advertisement

চলমান আইপিএলে দারুণ পারফরম করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আরেকবার দলের দুর্দান্ত পারফরম্যান্সের সাক্ষী হতে চেন্নাই সুপার কিংসদের ডেরায় হাজির হয়েছিলেন শাহরুখ খান। তবে এবার ভাগ্যদেবী তার সহায় হননি। শেষ পর্যন্ত তিক্ত বাজে হার সঙ্গী হয়েছে কিং খানের।

তবে হারজিত ছাপিয়ে আলোচনায় শাহরুখ-মহেন্দ্র সিং ধোনির কথোপকথন। ম্যাচশেষে গ্যালারির ওপরে দাঁড়িয়ে থাকা বলিউড বাদশাহর সঙ্গে নিচ থেকে কথা বলেন ক্যাপ্টেন কুল। সেই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মুহূর্তেই তা টুইটারে ছেয়ে যায়।

সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যায়, ধোনিকে দেখে মাথায় হাত দেন শাহরুখ। তাকে এভাবে দেখে সবাই বেশ চমকে ওঠেন৷

এর রহস্য উন্মোচন হয়েছে। ওই সময় চুল নিয়ে স্টাইল করার ছলে মাথায় হাত দেন এসআরকে। সেই মুহূর্তটা লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন ক্যামেরাম্যান।

 

Advertisement

ধোনি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম