Logo
Logo
×
   

Advertisement

খেলা

মাশরাফিকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি দাবি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০১৯, ০২:১৫ পিএম

মাশরাফিকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি দাবি

Advertisement

নড়াইল সরকারি আধুনিক সদর হাসপাতালে পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের রোষানলে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। সেই তালিকার অগ্রভাগে আছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ডা. আবদুন নূর তুষার এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের মেয়ে ডা. মৌমিতা জলিল জুঁই। যে যার মতো করে তাকে ধুয়ে দিচ্ছেন। কিন্তু এখনও মুখে কুলুপ এঁটে আছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ।

তবে বসে নেই নড়াইলবাসী। মাশরাফিকে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় জনগণ। মহান মে দিবসে সকালে লোহাগড়া উপজেলার জামরুলতলা থেকে মিছিল বের করেন তারা। শহরের প্রধান সড়ক ও উপজেলা প্রাঙ্গণ হয়ে লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ডে সেটি শেষ হয়।

মিছিলে অংশ নেন উপজেলার বিভিন্ন স্তরের মানুষ। এ সময় মাশরাফিকে নিয়ে কটূক্তিকারীদের শাস্তি দাবি করেন তারা।

গেল শনিবার এক ঝটিকা সফরে নড়াইল সদর হাসপাতালে হাজির হন মাশরাফি। সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছে নানা সমস্যার কথা শোনেন। দেখতে পান হাসপাতালে মাত্র একজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। খোঁজখবর নিয়ে জানতে পারেন বিনাছুটিতে একজন চিকিৎসক তিন দিন ধরে অনুপস্থিত আছেন। ক্ষিপ্ত হয়ে রোগী সেজে ওই চিকিৎসককে ফোন করেন ম্যাশ। তিনি তাকে চিকিৎসা নিতে আসতে বলেন।

পরিপ্রেক্ষিতে নিজের পরিচয় দিয়ে ওই চিকিৎসককে মাশরাফি বলেন, এখন যদি হাসপাতালে অপরারেশনের দরকার হয়, তা হলে সেই রোগী কী করবে? ফাজলামি করেন আপনি? জানেন আমি আপনাকে কী করতে পারি? চিকিৎসককে তার কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত কর্মস্থলে ফিরে আসার নির্দেশ দেন নড়াইল এক্সপ্রেস।

হাসপাতালে মাশরাফির ঝটিকা সফর ও চিকিৎসকের সঙ্গে ফোনালাপের ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেটি ভাইরাল হতেই শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।

Advertisement

মাশরাফি মুর্তজা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম