Logo
Logo
×

Advertisement

খেলা

কাশ্মীর ইস্যু:পাকিস্তান সফর বাতিল ভারতের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০১৯, ১২:০৪ পিএম

কাশ্মীর ইস্যু:পাকিস্তান সফর বাতিল ভারতের

Advertisement

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটেছে। দুই চিরশত্রু প্রতিবেশী দেশের মধ্যে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এর রেষ আছড়ে পড়ছে উভয়ের ক্রীড়াঙ্গনে। ইতিমধ্যে পাক ডেরায় সফর বাতিল করেছে ভারতীয় দল। 

টেনিস বিশ্বকাপখ্যাত ডেভিস কাপে খেলতে দীর্ঘ ৫৫ বছর পর পাকিস্তানে যাওয়ার কথা ছিল ভারতের। তবে কাশ্মীর ঘটনায় তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটি। ইতিমধ্যে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনকে (এআইটিএ) জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে পাকিস্তানের বিপক্ষে খেলার আশা ছাড়েনি এআইটিএ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে নিরপেক্ষ ভেন্যুর চেয়ে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) কাছে আবেদন জানিয়েছে তারা।

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা ডেভিস কাপ। এ জন্য সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। সেই লক্ষ্যে এরই মধ্যে দলও ঘোষণা করেছে তারা। প্রথম সারির সব খেলোয়াড়কে দলে রেখে সেই সফরের প্রস্তুতিও শুরু করেছিল।

Advertisement

কাশ্মীর

Advertisement

আরও পড়ুন

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল শ্রীলংকা

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

কোহলি সত্যিই ‘অহংকারী ও দাম্ভিক’ ছিল

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম