Logo
Logo
×

Advertisement

খেলা

টেস্ট খেলতে চান না সাকিব: পাপন

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৯ পিএম

টেস্ট খেলতে চান না সাকিব: পাপন

সাকিব আল হাসান। ফাইল ছবি

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘টেস্ট খেলায় আগ্রহ নেই সাকিবের। যে কারণে সে টেস্টে অধিনায়কত্ব করতে চাচ্ছে না। 

বিসিবি সভাপতি আরও বলেন, ‘ওর টেস্টের ব্যাপারে আগ্রহ খুব একটা নেই, বাইরে যখন দল যাচ্ছিল, তখনও বিশ্রাম চাচ্ছিল। অধিনায়ক হলে তো টেস্ট খেলতেই হবে। আমাদের হাতে যা অপশন আছে তাতে সেই সেরা। এ ব্যাপারে সাকিব সঙ্গে সরাসরি কথা বলব।’

বুধবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিসিবি সভাপতি আরও বলেন, আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা যে কোনো দলের বিপক্ষে সেঞ্চুরি করার সক্ষমতা রাখে। কিন্তু আফগানিস্তানের মতো তরুণ দলের বিপক্ষে ঘরের মাঠে একজন ব্যাটসম্যানও সেঞ্চুরি পাবেন না, এটা হতে পারে না। 

১৯ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। অন্যদিকে গত বছর ভারতের বিপক্ষে টেস্ট খেলার মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে আনুষ্ঠানিক অভিষেক হয় আফগানিস্তানের। বাংলাদেশ ইতিমধ্যে ১১৫টি টেস্ট খেলেছে। আর আফগানিস্তান খেলল তৃতীয় টেস্ট। অথচ তৃতীয় টেস্ট খেলতে নেমেই সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলকে হারিয়ে দিল আফগানরা। 

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানের বিশাল ব্যবধানে পরাজয় নিয়ে বিসিবি সভাপতি বলেন, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হেরে যাওয়া দু:খজনক। অভিজ্ঞ দল হয়েও একটি তরুণ দলের বিপক্ষে নিজেদের মাঠে সাকিবরা হেরে যাওয়ায় আমি হতাশ। 

আফগানিস্তানের বিপক্ষে হেরে যাওয়ার পর টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে অনীহা প্রকাশ করেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন দলের বর্তমান অবস্থার কারণে বাধ্য হয়ে নেতৃত্ব দিচ্ছেন। সাকিবের এমন বক্তব্যে বিরক্ত বিসিবি সভাপতি। 

নাজমুল হাসান পাপন বলেন, ‘টেস্ট খেলায় আগ্রহ নেই সাকিবের। এজন্য সে অধিনায়কত্ব নিয়ে এমন কথা বলছে।’

এর আগে ২০১৭ সালে সেপ্টেম্বরে টেস্ট থেকে বিশ্রাম নিতে ছয় মাসের ছুটির আবেদন করেন সাকিব। বিসিবি অবশ্য তিন মাসের ছুটি মঞ্জুর করেছিল। ছুটিতে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলা হয়নি সাকিবের। 

টেস্ট ক্রিকেট খেলায় অনীহার কারণেই সাকিব বিশ্রাম নেয়। এমনটি জানিয়ে বিসিবি সভাপতি, ‘টেস্ট খেলার ইচ্ছা নেই বলেই হয়তো মাঝেমধ্যে টেস্টের সময় বিশ্রাম নিতো সে, আমাদের ধারণা তেমনই।’

Advertisement

সাকিব টেস্ট ক্রিকেট

Advertisement

আরও পড়ুন

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম