Logo
Logo
×
   

Advertisement

খেলা

দ্বিতীয় দিনের খেলা শুরু

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০১:৩৬ পিএম

দ্বিতীয় দিনের খেলা শুরু

Advertisement

ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টের প্রথম দিন হতাশায় কাটিয়েছে বাংলাদেশ। সেখানে দুর্দান্ত দিন পার করেছে ভারত। তাতে ৬৮ রানের লিড নিয়েছে তারা। স্বাভাবিকভাবেই লিডটা বাড়িয়ে নেয়ার টার্গেট তাদের। সেই লক্ষ্যে ব্যাট করছে টিম ইন্ডিয়া।

প্রথম দিনের ৪৬ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। বিরাট কোহলি (৫৯) ও আজিঙ্কা রাহানে (২৩) রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেন।এবাদত হোসেন ২টি এবং আল-আমিন হোসেন নেন ১ উইকেট।   

এর আগে প্রথম ইনিংসে ৩০.৩ ওভারে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ৮ ব্যাটসম্যানই ২ অংকের ঘর স্পর্শ করতে পারেননি। ০ মারেন তিন 'ম'মুশফিক-মুমিনুল-মিঠুন। সর্বোচ্চ ২৯ করেন ওপেনার সাদামান। আর রিটায়ার্ড হার্ট হয়ে ফেরা লিটন করেন ২৪ রান। ভারতের হয়ে ইশান্ত শার্মা নেন সর্বাধিক ৫ উইকেট। উমেশ যাদব শিকার করেন ৩ উইকেট। আর মোহাম্মদ শামি ঝুলিতে ভরেন ২ উইকেট।

Advertisement

গোলাপি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম