Logo
Logo
×

Advertisement

খেলা

উইজডেনের দশক সেরা আইপিএল দলে আছেন যারা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ১২:৪৭ পিএম

উইজডেনের দশক সেরা আইপিএল দলে আছেন যারা

Advertisement

গেল ১০ বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে যুগান্তকারী বিপ্লব এনেছে আইপিএল। বিশ্বের অন্য কোনো টি-টোয়েন্টি লিগ এতটা জনপ্রিয় হয়নি। সেই আইপিএলের দশক সেরা দল বাছাই করেছে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন অ্যালমানাক।

দলের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। মহেন্দ্র সিং ধোনি না রোহিত, দলনেতা বেছে নেয়া যথেষ্ট কঠিন ছিল উইজডেনের। অল্প সময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চারটি ট্রফি জিতেছেন হিটম্যান।

যেখানে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়ে তিনবার ট্রফি জিতেছেন ধোনি। এর নিরিখে দশক সেরা দলের নেতা হিসেবে রোহিতকেই বেছে নিয়েছে উইজডেন। এ দলে আছেন সাতজন ভারতীয় ক্রিকেটার। যার মধ্যে চারজন মুম্বাইয়ের আর তিনজন চেন্নাইয়ের।

রোহিতের সঙ্গে ওপেন করবেন বিধ্বংসী ক্রিস গেইল। ওয়ানডাউনে সুরেশ রায়না, টু-ডাউনে খেলবেন বিরাট কোহলি। মিডলঅর্ডারে নামবেন এবি ডিভিলিয়ার্স। ফিনিশারের ভূমিকাতেই থাকছেন ধোনি।

দশক সেরা আইপিএল দল:‌ রোহিত শর্মা (‌অধিনায়ক)‌, ক্রিস গেইল, সুরেশ রায়না, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি (‌উইকেটকিপার)‌, রবীন্দ্র জাদেজা, সুনিল নারাইন, লাসিথ মালিঙ্গা, জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। দ্বাদশ ব্যক্তি:‌ ডোয়াইন ব্রাভো।

Advertisement

ব্রাভো

Advertisement

আরও পড়ুন

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

আবাহনীর পতাকায় হারুনুর রশিদের শেষ বিদায়

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্তে অনাগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন তদন্তে অনাগ্রহী ক্রিকেট অস্ট্রেলিয়া

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত-পাকিস্তান

এশিয়া কাপের সেমিফাইনালে ভারত-পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম