Logo
Logo
×

Advertisement

খেলা

অবসর নিতে পারলে বাঁচেন মালিঙ্গা!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৩:৪৭ পিএম

অবসর নিতে পারলে বাঁচেন মালিঙ্গা!

Advertisement

টেস্ট ও ওয়ানডে থেকে আগেই অবসর নিয়েছেন। এখন শুধু টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন। কিন্তু পরে আবার ঘোষণা দেন আরও দুই বছর এ সংস্করণে খেলে যেতে চান তিনি।

এসব বললেও বিশ্বকাপের পর টা-টা, বাই বাই বলতে আপত্তি নেই লাসিথ মালিঙ্গার। শ্রীলংকা ও তার লক্ষ্য পূরণ হলেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকেও বিদায় বলবেন তিনি।

রোববার গুয়াহাটিতে ভারতের বিপক্ষে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নামবে শ্রীলংকা। এর আগে অবসর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন লংকান ইয়র্কার মাস্টার।

তিনি বলেন, টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলেছি। এখন শ্রীলংকা যদি মনে করে,আমার যথেষ্ঠ হয়েছে;তা হলে টি-টোয়েন্টি থেকেও অবসর নেব।  তাদের প্রয়োজনটাই মূখ্য। অবসর নিতে পারলেই বরং বাঁচি।

তবে অবসর নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা আছে ১০০ টি-টোয়েন্টি খেলা একমাত্র পেসারের। সেটি হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বে খেলা। সেখানে খেলতে পারলে আসরের পর যেকোনো সময় বিদায় বলে দিতে পারেন।

৩৬ বছর বয়সী বোলার বলেন, আমার একমাত্র লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই রাউন্ডে খেলা। শ্রীলংকা সেটা করতে পারলে পরে যেকোনো মুহূর্তে অবসর নিতে আমি কিছু মনে করব না।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

লাসিথ মালিঙ্গা

Advertisement

আরও পড়ুন

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

ভারতকে বিদায় করে ফাইনালে শ্রীলংকা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

ট্রিপল জাম্পে নতুন ইতিহাস, জাতীয় রেকর্ড গড়ে স্বপ্নার রুপা

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

গোলের চেয়ে লাল কার্ডের সংখ্যা বেশি, দুঃস্বপ্নের মৌসুম ম্যানইউর

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

সাইবার হামলার শিকার ফিফা, গুরুত্বপূর্ণ তথ্য চুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম