Logo
Logo
×

Advertisement

খেলা

ঢাকায় খেলতে আসছেন ভারতীয় যেসব তারকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ০৭:৩১ পিএম

ঢাকায় খেলতে আসছেন ভারতীয় যেসব তারকা

Advertisement

মঙ্গলবার শুরু হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টে অংশ নিতে ভারত থেকে আসছেন ৭ জন তারকা ক্রিকেটার। 

শ্রীলংকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ভারতীয় টপঅর্ডারে ব্যাটিং করেছেন হনুমা বিহারী। হায়দরাবাদের এই তারকা ক্রিকেটার ঢাকা লিগের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীতে খেলবেন। আবাহনীতে বিহারীর সঙ্গী হিসেবে থাকছেন আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যান নজিবুল্লাহ জাদরান। 

হনুমা বিহারী ছাড়াও ঢাকা লিগে খেলবেন অভিমন্যু ঈশ্বরণ, পারভেজ রসুল, বাবা অপরাজিত, অশোক মেনারিয়া, চেরাগ জানি ও গুরিন্দর সিং।  এরা প্রত্যেকেই আইপিএল ১৫তম অসরের নিলামে অবিক্রীত ছিলেন। 

বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ খেলবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে। পারভেজ রসুল খেলবেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। 

ঢাকা লিগের এবারের আসরে নতুন দল রূপগঞ্জ টাইগার্সে খেলবেন ভারতীয় ক্রিকেটার বাবা অপরাজিত ও চেরাগ জানি।  অশোক মেনারিয়া খেলবেন খেলাঘরের হয়ে। গুরিন্দর সিং খেলবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

ঢাকা খেলতে আসছেন ভারতীয় যেসব তারকা

Advertisement

আরও পড়ুন

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

ডাবল সেঞ্চুরি করে দলে ফিরলেন অমিত

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

শীর্ষে দ.আফ্রিকা, বাংলাদেশ কোথায়

এক ওভারেই ৬ ছক্কা

এক ওভারেই ৬ ছক্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম