Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁ

প্রকাশ: ০৯ এপ্রিল ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ সোমবার সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় অভিযান চালিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুলকে গ্রেফতার করেছে। সোনারগাঁ থানার একটি বিস্ফোরক মামলায় পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) রোস্তম আলী জানান, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় তার নেতৃত্বে একটি পুলিশের দল সোমবার সকালে অভিযান চালায়। এ সময় পলাতক আসামি হিসেবে রাশেদুল মামুনকে গ্রেফতার করে। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

এলাকাবাসী জানায়, সোনারগাঁ উপজেলার সাদীপুর, কাঁচপুর, জামপুর ও বারদী এলাকায় রাশেদুল মামুন গোপনে জামায়াত-শিবিরের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে। তার নামে পুলিশ সোনারগাঁ থানায় বিস্ফোরক আইনে মামলা করেছিল। রাশেদুল মামুন উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বড়িবাড়ী এলাকার আবদুর রশিদের ছেলে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল

৩ কোটি টাকা মুক্তিপণ দাবি ফতুল্লায় ব্যবসায়ীকে ৬ ঘণ্টা আটকে নির্যাতন

ফতুল্লায় ব্যবসায়ীকে ৬ ঘণ্টা আটকে নির্যাতন

দুদিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

দুদিন বন্ধ থাকবে এলপিজি বিক্রি

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম