Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল

২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ জন ছাড়ানোর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা লাখ ছাড়াল। সোমবার সকাল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৪৪২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা ৩০৭ জনে দাঁড়াল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশেষজ্ঞরা যুগান্তরকে বলেছেন, অনিয়মিত বৃষ্টিপাতে যত্রতত্র জলাবদ্ধতা, জলবায়ু পরিবর্তনজনিত কারণে তাপমাত্রার ওঠানামা, অপরিকল্পিত নাগরায়ণে পরিবেশ দূষণসহ বিভিন্ন কারণে দেশে মশার উৎপাত বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু ভাইরাসের জন্য দায়ী এডিস মশার বংশবিস্তার বাড়ায় ডেঙ্গু আক্রান্ত বাড়ছে। যথাসময়ে চিকিৎসা না নেওয়ায় গুরুতর অসুস্থ রোগীরা মারা যাচ্ছেন।

চিকিৎসকদের মতে, এ বছর ডেঙ্গুর শক সিনড্রোম জটিলতার রোগীরা হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে। আক্রান্তদের বেশির ভাগের দ্রুত রক্তচাপ কমে যাচ্ছে। এছাড়া শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে রক্ত চলাচল কমে যাওয়া, বিভিন্ন অঙ্গের কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো জটিলতাও তৈরি হচ্ছে। এগুলো মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের ২৪৩, চট্টগ্রাম বিভাগের ২৮৭, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ৪৮৪, ঢাকা উত্তর সিটিতে ১৪০, ঢাকা দক্ষিণ সিটিতে ২৪৭, খুলনা বিভাগের ২৯৮, ময়মনসিংহ বিভাগের ১০২, রাজশাহী বিভাগের ২৫৩, রংপুর বিভাগের ৯২ এবং সিলেট বিভাগের ২১ জন রয়েছেন।

এ বছর ডেঙ্গুতে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে সর্বোচ্চ তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়। তাদের মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। তাছাড়া ২০২১ সালে ১০৫, ২০২২ সালে ২৮১, ২০২৪ সালে ৫৭৫ ও ২০২৫ সালে ৪১৩ জন মারা যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সারা দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

সারা দেশে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু

বাস্তবভিত্তিক নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

বাস্তবভিত্তিক নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ি চাপায় আহত ৫ শিক্ষার্থী

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ি চাপায় আহত ৫ শিক্ষার্থী

ডেঙ্গু নিয়ে সেমিনারে বক্তারা সচেতনতা নয় প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ

সচেতনতা নয় প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম