Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মোবাইল নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, কিন্তু কীভাবে?

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০২:৫৪ পিএম

মোবাইল নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, কিন্তু কীভাবে?

Advertisement

আট থেকে ৮০— সবাই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। তাই নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হয় এ সংস্থাটি। এবার ইউজারদের জন্য রয়েছে দারুণ এক খবর। হোয়াটসঅ্যাপ ব্যবহারে আর হয়তো প্রয়োজন পড়বে না মোবাইল নম্বরের। 

মার্ক জুকারবার্গের সংস্থা সূত্রে জানা গেছে, আগামীতে নম্বর না থাকলেও যোগাযোগ করা যাবে হোয়াটসঅ্যাপে। গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন এ ফিচারের ভাবনা। বর্তমানে কারও সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার জন্য তার নম্বরটা থাকা আবশ্যক। তবে আগামীতে আর সেই নম্বরের প্রয়োজন পড়বে না। 

আরও জানা গেছে, সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের মতো করেই সাজানো হয়েছে হোয়াটসঅ্যাপ। অ্যাকাউন্টে থাকবে ইউনিক ইউজার নেম। আর সেই ইউজার নেম দিয়েই খুঁজে পাবেন যে কাউকে। বর্তমানে বেটা ইউজাররা পরীক্ষামূলকভাবে এ ফিচারের সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছে সংস্থাটি।

আর কাজ হোক কিংবা ব্যক্তিগত আলোচনা— এখন সব জায়গাতেই মোটের ওপর ভরসা হোয়াটসঅ্যাপ। তাই অ্যাপকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে প্রতিনিয়ত পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থাটি। কয়েক দিন আগেই ট্রান্সলেট ফিচার এনেছে সংস্থাটি। এবার যে কোনো মেসেজ সরাসরি অনুবাদ করে দেবে অ্যাপই। ভাবছেন কীভাবে সম্ভব? যে মেসেজ ভাষার কারণে বুঝতে পারছেন না, সেটিতে লং প্রেস করতে হবে। তাহলেই পাবেন ‘Translate’ অপশন। আর তাতে ক্লিক করলেই পাবেন একাধিক ভাষার অপশন। যে ভাষায় চান সেটিতে ক্লিক করলেই হয়ে যাবে অনুবাদ। ব্যস, ঝামেলা শেষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ হ্যাক, লেনদেনে সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় ফাইল জমা ঠেকাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় ফাইল জমা ঠেকাবেন যেভাবে

দীর্ঘ চ্যাট পড়ার ঝামেলা কমাতে চালু করুন ৬ পদ্ধতি

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার দীর্ঘ চ্যাট পড়ার ঝামেলা কমাতে চালু করুন ৬ পদ্ধতি

ইন্টারনেট ছাড়াই নির্দিষ্ট সময়ে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ, আসছে নতুন ফিচার

ইন্টারনেট ছাড়াই নির্দিষ্ট সময়ে যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ, আসছে নতুন ফিচার

ঘুমিয়ে থাকলেও নির্ধারিত সময়ে হোয়াটসঅ্যাপে যাবে মেসেজ

ঘুমিয়ে থাকলেও নির্ধারিত সময়ে হোয়াটসঅ্যাপে যাবে মেসেজ

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

আরও পড়ুন

মানুষের আত্মার ওজন কি ২১ গ্রাম?

মানুষের আত্মার ওজন কি ২১ গ্রাম?

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার

পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম