Logo
Logo
×
   

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ব্যবহারকারীদের সুরক্ষা দিতে নতুন নিরাপত্তা নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম

ব্যবহারকারীদের সুরক্ষা দিতে নতুন নিরাপত্তা নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

ফাইল ছবি

আরও শক্তিশালী সিকিউরিটি সিস্টেম নিয়ে হাজির হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। এই সিস্টেম কার্যকর হলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করা হ্যাকারদের জন্য প্রায়ই অসম্ভব। 

নতুন নিরাপত্তা ব্যবস্থায় প্ল্যাটফর্মটি সিক্স ডিজিট টু স্টেপ ভেরিফিকেশন পিনের পাশাপাশি লেটার, নম্বর ও স্পেশাল সাইন ব্যবহার করে পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম চালু করেছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের নাম, জন্ম তারিখ বা অনুমানের পাসওয়ার্ড দেওয়ার পরিবর্তে মিক্স শব্দের মাধ্যমে জটিল পাসওয়ার্ড ব্যবহার করবেন। 

একাধিক পাস-কি দেওয়ার অপশন

সিঙ্গেল অ্যাকাউন্টে একাধিক পাস-কি দেওয়ার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে- বায়োমেট্রিক অথেনটিকেশন (ফিংগার প্রিন্ট বা ফেস আইডি) এবং মোবাইলের স্ক্রিন লক সিস্টেম। ব্যবহারকারীরা এটি খুঁজে পেতে - সেটিংস> অ্যাকাউন্ট> পাস-কিয়ে যাবেন।

অপরিচিত নম্বর সম্পর্কে আরো বেশি তথ্য পেতে পারেন অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীরা 

যদি কারো ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে তাহলে সেই ব্যক্তিকে শনাক্ত করা অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীদের জন্য আরো সহজ। যেমন- কারো কল আসলো কিন্তু সেই ব্যক্তি আপনার কন্টাক্ট লিস্টে নেই কিন্তু তার হোয়াটসঅ্যাপ আইডি থাকতে পারে। এভাবে আপনি অপরিচিত মানুষ সম্পর্কে তথ্য পেতে পারেন, যা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে আপনি লোকটির কল ধরবেন কিনা। 

নতুন সিকিউরিটি সিস্টেম পুরোপুরি বিপদমুক্ত নয় যদি...

শক্তিশালী সিকিউরিটি সিস্টেম পুরোপুরি আপনার অ্যকাউন্টকে সুরক্ষা দেবে বিষয়টি এমন নয়। অ্যাটাকাররা বিভিন্ন পদ্ধতিতে আপনার অ্যকাউন্ট হ্যাক করতে পারে। যেমন- বিভিন্ন চমকপ্রদ লিংক আপনার ফোনে পাঠলো, আপনি লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। ব্যবহারকারীকে অবশ্যই প্রতিনিয়ত তার অ্যাকাউন্ট অন্য কোথাও লগ ইন আছে কিনা তা চেক করা উচিত। সন্দেহজনক ডিভাইস কানেক্টেড দেখতে পেলে সঙ্গে সঙ্গে রিমুভ করে দিতে হবে। হোয়াটসঅ্যাপ লগ ইন করার জন্য কিউআর কোড স্ক্যান বা অ্যাপ্রুভাল অপশন চালু রাখা উচিত। 

কিভাবে হোয়াটস্যাপ অ্যাকাউন্টের সিকিউরিটি ইমপ্রুভ করবেন 

* টু স্টেপ ভেরিফিকেশন অপশন অন করবেন;

* পাস-কি অপশন সেট করবেন;

* বড় এবং ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন;

* নিয়মিত লিংকড ডিভাইস চেক করবেন;

* অপরিচিত কোন ডিভাইস কানেক্ট করা থাকলে রিমুভ করতে হবে;

* অপরিচিত ডিভাইসে লগইন অ্যাপ্রুভ করা যাবে না;

* সন্দেহজনক লিংকে ক্লিক করা যাবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম