Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

অ্যান্ড্রয়েড ১৭ যেভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াবে

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

অ্যান্ড্রয়েড ১৭ যেভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াবে

Advertisement

স্মার্টফোনের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগের শেষ নেই। ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এত দিন সাধারণত বিভিন্ন অনুমতি, অ্যাকাউন্ট সেটিংস, লোকেশন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা অপশন নিজেকেই পরিচালনা করতে হতো। তবে এই ব্যবস্থায় পরিবর্তন আনছে অ্যান্ড্রয়েড ১৭। নতুন সংস্করণে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারকারীর কোনো পদক্ষেপ নেওয়ার আগেই স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে।

প্রযুক্তিবিষয়ক লেখক ক্যাথি হালদিনের মতে, কার্যকর গোপনীয়তা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্রে শুরু থেকেই ব্যবহারকারীকে সুরক্ষা দেওয়া। কেবল গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল সিদ্ধান্তের সময় ব্যবহারকারীর অনুমতি চাওয়াই হওয়া উচিত মূল পদ্ধতি।

ওটিপি ব্যবহারে বাড়তি সুরক্ষা

অ্যান্ড্রয়েড ১৭-এর অন্যতম উল্লেখযোগ্য নিরাপত্তা পরিবর্তন এসেছে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবস্থায়। নতুন সংস্করণে ওয়েবওটিপি বার্তাকেও অতিরিক্ত সুরক্ষার আওতায় আনা হয়েছে।

কোনো অ্যাপকে ব্যবহারকারীর মেসেজ পড়ার অনুমতি দেওয়া থাকলেও, সেই বার্তায় থাকা নির্দিষ্ট ওয়েবসাইটের সঙ্গে অ্যাপটির সম্পর্ক না থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ওটিপি কোড সংগ্রহ করতে পারবে না। এর ফলে ক্ষতিকর বা অননুমোদিত অ্যাপের মাধ্যমে গোপনে ভেরিফিকেশন কোড হাতিয়ে নেওয়ার ঝুঁকি কমবে।

ফোন চুরি হলে স্বয়ংক্রিয় সুরক্ষা

ফোন চুরি ঠেকাতেও অ্যান্ড্রয়েড ১৭ আগের তুলনায় বেশি সক্রিয় ভূমিকা নেবে। নতুন ডিভাইসগুলোতে ‘থেফট ডিটেকশন লক’ এবং ‘রিমোট লক’-এর মতো নিরাপত্তা সুবিধা ডিফল্টভাবেই চালু থাকবে।

এ ছাড়া ভুল পিন বা পাসওয়ার্ড দিয়ে বারবার ফোন আনলক করার চেষ্টা ঠেকাতে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে। একাধিকবার ভুল তথ্য দেওয়ার পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। এর ফলে চোরেরা বারবার চেষ্টা করে সহজে ফোনের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলার সুযোগ পাবে না।

ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই

নিরাপত্তার ক্ষেত্রে অনেক বিষয় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করলেও ব্যক্তিগত তথ্য ব্যবহারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় রাখছে অ্যান্ড্রয়েড ১৭।

লোকেশন, কনট্যাক্ট, ক্যামেরা কিংবা মাইক্রোফোন ব্যবহারের মতো সংবেদনশীল অনুমতিগুলোতে ব্যবহারকারীই সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন ‘প্রাইভেসি-ফোকাসড কনট্যাক্ট পিকার’ ব্যবস্থায় কোনো অ্যাপকে পুরো অ্যাড্রেস বুকের তথ্য দেওয়ার পরিবর্তে প্রয়োজনীয় নির্দিষ্ট কনট্যাক্ট বেছে নেওয়ার সুযোগ থাকবে।

এ ছাড়া নতুন লোকেশন বাটনের মাধ্যমে কোনো অ্যাপকে স্থায়ীভাবে লোকেশন ব্যবহারের অনুমতি না দিয়ে শুধু বর্তমান সেশনের জন্য নির্দিষ্ট লোকেশন অ্যাক্সেস দেওয়া যাবে। ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহারকারীর নিয়ন্ত্রণও বজায় থাকবে।  

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে বাজারে অ্যাপল, সাড়া কেমন ক্রেতাদের?

প্রথম ফোল্ডেবল ফোন নিয়ে বাজারে অ্যাপল, সাড়া কেমন ক্রেতাদের?

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্যত কী?

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্যত কী?

দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া? জানুন কারণ ও প্রতিকার

দীর্ঘক্ষণ ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া? জানুন কারণ ও প্রতিকার

ভারতে ১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

ভারতে ১ নভেম্বর থেকে ফোনকলে দেখা যাবে নাম ও নম্বর

ফোনে ঘন ঘন বিজ্ঞাপন আসায় বিরক্ত? জানুন কীভাবে রক্ষা পাবেন

ফোনে ঘন ঘন বিজ্ঞাপন আসায় বিরক্ত? জানুন কীভাবে রক্ষা পাবেন

‘স্মার্টফোন ছাড়ার সিদ্ধান্ত আমার জীবনটাই বদলে দিয়েছে’

‘স্মার্টফোন ছাড়ার সিদ্ধান্ত আমার জীবনটাই বদলে দিয়েছে’

আরও পড়ুন

মানুষের আত্মার ওজন কি ২১ গ্রাম?

মানুষের আত্মার ওজন কি ২১ গ্রাম?

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

মোবাইলে ৪জি ইন্টারনেট ধীর? গতি বাড়াতে মেনে চলুন ৫টি কৌশল

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

পিএইচপির ত্রুটির ঝুঁকিতে অর্ধশতাধিক ওয়েবসাইট, জরুরি সতর্কবার্তা

পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার

পছন্দ অনুযায়ী ভিডিও দেখতে ইউটিউবে নতুন ফিচার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম