ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করতে পারেন
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
স্মার্টফোন, টিভি, ল্যাপটপ, স্মার্ট স্পিকারসহ নানা ডিভাইস এখন ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। একই সময়ে অনেক ডিভাইস নেটওয়ার্কে যুক্ত থাকলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে।
তবে এ ধরনের সমস্যা হলেই নতুন ইন্টারনেট সংযোগ নেওয়া বা সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয় না। কিছু সহজ পরিবর্তন ও নিয়ম মেনে চললে অনেক সময় ওয়াই-ফাইয়ের গতি ও কার্যকারিতা বাড়ানো সম্ভব।
রাউটার রাখার জায়গা গুরুত্বপূর্ণ
ওয়াই-ফাইয়ের গতি ও কভারেজ অনেকটাই নির্ভর করে রাউটার কোথায় রাখা হয়েছে তার ওপর। ঘরের এমন একটি জায়গায় রাউটার রাখা উচিত, যেখান থেকে সিগন্যাল সহজে বিভিন্ন কক্ষে পৌঁছাতে পারে। সম্ভব হলে বাড়ির মাঝামাঝি এবং খোলামেলা স্থানে রাউটার রাখলে ভালো ফল পাওয়া যায়।
পুরু দেয়াল, বড় আসবাব বা অন্য কোনো প্রতিবন্ধকের আড়ালে রাউটার রাখলে ওয়াই-ফাই সিগন্যাল দুর্বল হতে পারে। পাশাপাশি মাইক্রোওয়েভ ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকেও রাউটার কিছুটা দূরে রাখা ভালো। এতে সিগন্যালের মান ও কভারেজ উন্নত হতে পারে।
নিয়মিত রাউটার রিবুট করুন
হঠাৎ ওয়াই-ফাইয়ের গতি কমে গেলে রাউটার বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চালু করা যেতে পারে। দীর্ঘ সময় একটানা চালু থাকার কারণে রাউটারে সাময়িক কিছু সমস্যা দেখা দিতে পারে, যা রিবুটের মাধ্যমে অনেক সময় ঠিক হয়ে যায়।
সপ্তাহে কয়েকবার রাউটার রিবুট করলে কিছু ক্ষেত্রে ধীরগতির সমস্যা কমতে পারে। তবে রিবুট করার পরও যদি নিয়মিত ইন্টারনেটের গতি কম থাকে, তাহলে শুধু রাউটার চালু-বন্ধ না করে সমস্যার মূল কারণ খুঁজে দেখা প্রয়োজন।

