Logo
Logo
×
   

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

মেটার নতুন টুলে এআই এজেন্টই চালাবে হোয়াটসঅ্যাপ বিজনেস

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

মেটার নতুন টুলে এআই এজেন্টই চালাবে হোয়াটসঅ্যাপ বিজনেস

Advertisement

ব্যবসা প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের সেটআপ ও ব্যবস্থাপনার কাজ সহজ করতে নতুন টুল চালু করেছে মেটা। ‘হোয়াটসঅ্যাপ বিজনেস টুলস এমসিপি’ নামের এই টুলের মাধ্যমে বিভিন্ন এআই এজেন্ট ব্যবসার মেসেজিং পরিষেবার অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করেত পারবে। 

মঙ্গলবার নতুন এআই-কেন্দ্রিক সাবস্ক্রিপশন প্ল্যানের সঙ্গে টুলটি ঘোষণা করেছে মেটা। মডেল কনটেক্স প্রোটোকল (এমসিপি) ব্যবহার করে ক্লড, কার্সর, কোডেক্স ও চ্যাটজিপিটির মতো এআই কোডিং এজেন্টকে হোয়াটসঅ্যাপ বিজনেস প্লাটফর্মের সঙ্গে যুক্ত করবে এটি।

নতুন ব্যবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজনীয় কাজ স্বাভাবিক ভাষায় এআই এজেন্টকে জানাতে পারবে। এরপর এজেন্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট তৈরি, ফোন নম্বর যোগ ও যাচাই এবং মেটার ক্লাউড এপিআই ব্যবহারের জন্য অ্যাকাউন্ট নিবন্ধনের মতো কাজ করতে পারবে।

এছাড়া পরিষেবার শর্তাবলীর প্রয়োজনীয়তা পর্যালোচনা ও সেটআপে বাধা তৈরি করতে পারে এমন সমস্যাও শনাক্ত করতে পারবে এআই এজেন্ট।

টেমপ্লেট তৈরি ও সমস্যা শনাক্ত

মেটা জানিয়েছে, স্বাভাবিক ভাষায় দেওয়া নির্দেশনার ভিত্তিতে এআই এজেন্ট দিয়ে মেসেজিং টেমপ্লেট তৈরি বা পুরোনো টেমপ্লেট তৈরি করা যাবে। একই সঙ্গে মেসেজ ও ওয়েবহুক পরীক্ষা এবং পেমেন্ট পদ্ধতি, বিজনেস ভেরিফিকেশন ও টার্মস অব সার্ভিস-সংক্রান্ত কনফিগারেশন সমস্যাও পর্যবেক্ষণ করা যাবে।

ফলে সেটআপের সময় সাধারণভাবে চোখ এড়িয়ে যেতে পারে এমন বিভিন্ন সমস্যা দ্রুত শনাক্ত করা সম্ভব। 

মেটার অন্যান্য এমসিপি টুলের সঙ্গেও নতুন হোয়াটসঅ্যাপ বিজনেস টুলটি যুক্ত হচ্ছে। এর আগে চালু করা মেটা সোশ্যাল টেকনোলজিস এমসিপি ডেভেলপারদের এপিআই খুঁজে বের করা, ডকুমেন্টস সন্ধান এবং ডেভেলপমেন্টের সময় ত্রুটি সমাধানে সহায়তা করে।

বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্লাফর্মের সঙ্গে এআই এজেন্টের সংযোজন তৈরি করতে এমসিপি ব্যবহার করছে। পেপ্যাল, স্ট্রাইপ, গিটহার, নোশন, সেলসফোর্স, অ্যাটলাসিয়ান, গুগল ও মাইক্রোসফটও এআই-চালিত কাজের জন্য এমসিপি সার্ভার বা সংশ্লিষ্ট টুল চালু করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম