Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

যে ৫ উপায়ে সমাধান হবে আইফোনের স্টোরেজ সমস্যা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

যে ৫ উপায়ে সমাধান হবে আইফোনের স্টোরেজ সমস্যা

Advertisement

আইফোনের স্টোরেজের সমস্যা এখন প্রায় একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একাধিক শক্তিশালী ফিচারের কারণে ফোনে ছবি ও ভিডিওর পরিমাণ দ্রুত বাড়ছে। আইফোনের বেশিরভাগ স্টোরেজ ছবি ও ভিডিও দখল করে নেওয়ায় স্টোরেজের চাহিদাও বেড়ে চলেছে। ফলে অন্যান্য অ্যাপ বা প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ করা বেশ জটিল হয়ে পড়েছে। তাই দেখা যায়, অনেকেই ফোনের স্টোরেজ খালি করতে প্রিয় ছবি, ভিডিও ডিলিট করতে বাধ্য হন। তবে আপনি জেনে অবাক হবেন যে মাত্র কয়েকটি কৌশল জানলে আপনার পছন্দের ছবিগুলো ডিলিট না করেও স্টোরেজ ম্যানেজ করা সম্ভব—

১. স্টোরেজ খালি করার আগে আপনার আইফোনে কোনো অ্যাপ বা ফাইল সবচেয়ে বেশি জায়গা দখল করে রয়েছে, তা দেখে নেওয়া জরুরি। এর জন্য সেটিংস খুলুন> জেনারেলে যান> আইফোন স্টোরেজে ট্যাপ করুন> কোন অ্যাপ, ছবি, ভিডিও বা অন্যান্য ডেটা কতটা জায়গা নিচ্ছে তা দেখুন।


২. ছবি মুছে না ফেলেই আইফোনের স্টোরেজ বাঁচানোর সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো আইক্লাউড ফটোস ব্যবহার করা। এতে আসল, পূর্ণ রেজ্যুলশনের ছবি ও ভিডিও আইক্লাউডে সংরক্ষিত থাকবে, আর আইফোনে প্রয়োজন অনুযায়ী কম জায়গা নেওয়া সংস্করণ রাখা যাবে।

৩. ডুপ্লিকেট ছবি মুছে জায়গা বাঁচান। সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড, এয়ারড্রপ কিংবা একাধিকবার ছবি সেভ করার কারণে আইফোনে একই ছবি বা ভিডিওর একাধিক কপি জমে যেতে পারে। আইফোনের ফটোস অ্যাপ নিজেই এই ধরনের ডুপ্লিকেট ছবি ও ভিডিও শনাক্ত করতে পারে।

৪. অনেক সময় এমন অ্যাপ আইফোনে ইনস্টল করা থাকে যেগুলো মাসের পর মাস ব্যবহার করা হয় না। সেই অ্যাপ পুরোপুরি ডিলিট না করেও জায়গা খালি করা যায়। অফলোড অ্যাপ ফিচার ব্যবহার করলে অ্যাপটি সরিয়ে দেওয়া হয়, কিন্তু তার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ডেটা রাখা থাকে। হোম স্ক্রিনে অ্যাপের আইকন থেকে যায় এবং পরে প্রয়োজন হলে সেটিতে ট্যাপ করে অ্যাপটি আবার ইনস্টল করা যায়। কোন অ্যাপ কতটা জায়গা নিচ্ছে তা দেখতে যান— সেটিংস > জেনারেল > আইফোন স্টোরেজে। 

৫. আপনার ফটো লাইব্রেরি যদি খুব বড় হয় এবং আইক্লাউডের অতিরিক্ত স্টোরেজের জন্য টাকা খরচ করতে না চান, তাহলে ছবি ও ভিডিও কম্পিউটার বা এক্সটার্নাল হার্ডডিস্কে সরিয়ে রাখতে পারেন। আইফোনকে ম্যাক বা উইন্ডোজ কম্পিউটারের সঙ্গে সংযোগ করে প্রয়োজনীয় ছবি ও ভিডিও কপি করে রাখুন। নিশ্চিত হওয়ার পর ফোন থেকে সেই ফাইলগুলো সরিয়ে দিলে উল্লেখযোগ্য পরিমাণ স্টোরেজ খালি হতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আরও বড় ডিসপ্লে নিয়ে আসতে পারে আইফোন ২০ প্রো, প্রো ম্যাক্স

আরও বড় ডিসপ্লে নিয়ে আসতে পারে আইফোন ২০ প্রো, প্রো ম্যাক্স

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ!

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ!

ভিডিও বা ছবি ডিলিট না করেই যেভাবে খালি করবেন আইফোনের স্টোরেজ

ভিডিও বা ছবি ডিলিট না করেই যেভাবে খালি করবেন আইফোনের স্টোরেজ

ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল

ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল

হারানো আইফোন বন্ধ থাকলেও খুঁজে পাওয়ার উপায়

হারানো আইফোন বন্ধ থাকলেও খুঁজে পাওয়ার উপায়

অ্যানকার বনাম অ্যাপলের ২০ ওয়াট চার্জার: আইফোন ব্যবহারকারীদের কোনটি কেনা উচিত?

অ্যানকার বনাম অ্যাপলের ২০ ওয়াট চার্জার: আইফোন ব্যবহারকারীদের কোনটি কেনা উচিত?

আরও পড়ুন

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

তরুণদের আসক্তি টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম