Logo
Logo
×
   

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

আল জাজিরা এক্সপ্লেইনার

বিশ্বের শীর্ষ এআই কোম্পানি কোনগুলো এবং সেগুলোর বাজারমূল্য কত?

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পিএম

বিশ্বের শীর্ষ এআই কোম্পানি কোনগুলো এবং সেগুলোর বাজারমূল্য কত?

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর বিকাশ ও নিয়ন্ত্রণ কার হাতে থাকা উচিত, তা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সম্প্রতি অ্যানথ্রপিক-এর প্রধান নির্বাহী দারিও আমোদি এআই প্রযুক্তির দ্রুত বিকাশ কমিয়ে আনার এবং এ খাতের ওপর আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন। এর পরই এই বিতর্কের সূত্রপাত হয়। 

এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এআই কোম্পানিগুলোর ওপর ইতোমধ্যেই কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টিকে তিনি একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে বলেছেন যে, এতে শুধু চীনেরই লাভ হয়। তার মতে, এআইয়ের এই প্রতিযোগিতায় যে দেশ জয়ী হবে, সে-ই বিশ্ব শাসন করবে। 

এই আলোচনাটি এমন এক সময়ে চলছে, যখন এআই শিল্প খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই এই প্রতিযোগিতায় এগিয়ে থাকা কোম্পানিগুলো এবং তাদের পেছনের বিশাল অর্থায়ন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

এআই শিল্পে কোন কোম্পানির কী ভূমিকা?

চ্যাটবট বা এআই মডেল হলো এই শিল্পের কেবল বাইরের রূপ। এর পেছনে রয়েছে হার্ডওয়্যার, অবকাঠামো এবং সফটওয়্যারের এক বিরাট দুনিয়া। এগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়: 

হার্ডওয়্যার: যে চিপস এবং যন্ত্রাংশের ওপর এআই চলে এবং ডেটা সেন্টার ঠান্ডা ও সচল রাখতে সাহায্য করে। যেমন—এনভিডিয়া, এএমডি এবং চিপ প্রস্তুতকারক টিএসএমসি। 

ক্লাউড ও কম্পিউট: এই কোম্পানিগুলো চিপগুলোকে ব্যবহারোপযোগী কম্পিউটিং শক্তিতে রূপান্তর করে। যেমন—গুগল ক্লাউড, মাইক্রোসফট অ্যাজুর, অ্যামাজন এডব্লিউএস এবং কোরউইভ। 

সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন: মানুষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরাসরি যে এআই পণ্যগুলো ব্যবহার করে। যেমন—ওপেনএআই, অ্যানথ্রপিক, মেটা এআই এবং সেলসফোর্স।

এআই কোম্পানিগুলোর বাজারমূল্য কত?

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ ১০টি পাবলিক কোম্পানির সম্মিলিত বাজারমূল্য অন্তত ২৫ ট্রিলিয়ন ডলার! এটি যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্য যেকোনো দেশের মোট অর্থনীতির চেয়েও বড়। 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের শীর্ষস্থানীয় পাবলিক (শেয়ার বাজারে তালিকাভুক্ত) এবং প্রাইভেট (বেসরকারি) কোম্পানিগুলোর বাজারমূল্য ও তাদের কার্যক্রমের বিবরণ এবার তুলে ধরা হলো: 

পাবলিক কোম্পানিগুলোর তালিকা ও বাজারমূল্য

এনভিডিয়া 

বাজারমূল্য: প্রায় ৫.১ ট্রিলিয়ন ডলার (২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত)।

পরিচয়: এটি বিশ্বের সবচেয়ে বড় এআই-কেন্দ্রিক পাবলিক কোম্পানি। এরা জিপিইউ এবং এআই এক্সিলারেটর ডিজাইন করে, যা উন্নত এআই মডেলগুলোকে চালিকাশক্তি যোগায়। বড় বড় ক্লাউড জায়ান্ট ও এআই কোম্পানির কাছে এসব চিপ বিক্রি করেই মূলত তারা আয় করে। 

অ্যাপল 

বাজারমূল্য: প্রায় ৪.৮৬ ট্রিলিয়ন ডলার। 

পরিচয়: মূলত হার্ডওয়্যার নির্মাতা হলেও অ্যাপল ডিভাইসে এআই ফিচার যুক্ত করার পেছনে ব্যাপক বিনিয়োগ করেছে। তাদের মূল এআই পণ্য ‘সিরি এআই’ গুগলের জেমিনি মডেলের সঙ্গে লাইসেন্স চুক্তির অধীনে পরিচালিত হয়। 

টিএসএমসি

বাজারমূল্য: প্রায় ১.৯ ট্রিলিয়ন ডলার। 

পরিচয়: এটি বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক কোম্পানি। এনভিডিয়া, ব্রডকম ও এএমডি-র মতো কোম্পানিগুলোর ডিজাইন করা অত্যাধুনিক চিপগুলো এরা বিশাল পরিসরে তৈরি করে। বর্তমানে তারা বিশ্বব্যাপী চিপ ফাউন্ড্রি বাজারের ৭০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে। 

প্রাইভেট কোম্পানিগুলোর তালিকা ও মূল্যায়ন

অ্যানথ্রপিক 

মূল্য: প্রায় ৯৬৫ বিলিয়ন ডলার (মে ২০২৬ অনুযায়ী)।

কার্যক্রম: জনপ্রিয় ‘ক্লড’ পরিবারের এআই মডেলগুলো তৈরি করে। জনসাধারণের কাছে শেয়ার বিক্রির জন্য কোম্পানিটি ২০২৬ সালের জুনে আইপিও আবেদন করেছে এবং ২০২৬ সালের অক্টোবরের মধ্যেই শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ওপেনএআই 

মূল্য: প্রায় ৮৫২ বিলিয়ন ডলার।

কার্যক্রম: চ্যাটজিপিটির পেছনের জিপিটি মডেলগুলো এরা তৈরি করে। ওপেনএআই গত জুনে আইপিও আবেদন করলেও বর্তমানে ২০২৭ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

এক্সএআই 

মূল্য: প্রায় ২৫০ বিলিয়ন ডলার (ফেব্রুয়ারি ২০২৬-এর তথ্য অনুযায়ী)।

কার্যক্রম: স্পেসএক্সের সঙ্গে একীভূত হওয়া এই কোম্পানিটি ‘গ্রক’ পরিবারের এআই মডেলগুলো তৈরি ও উন্নয়ন করে থাকে।  

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম