Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

ফোন হারালে বিপদ থেকে বাঁচতে যা করবেন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

ফোন হারালে বিপদ থেকে বাঁচতে যা করবেন

Advertisement

স্মার্টফোন হারানো মানে শুধু একটি দামি ডিভাইস হারানো নয়। ফোনের সঙ্গে হারিয়ে যেতে পারে ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, যোগাযোগের তথ্য কিংবা অনলাইন অ্যাকাউন্টে ঢোকার সুযোগ। এর সঙ্গে যুক্ত থাকে ব্যাংকিং ও আর্থিক লেনদেনের মতো সংবেদনশীল বিষয়ও।

ফলে ফোন হারানোর পর সেটি ফিরে পাওয়ার চেষ্টা করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য যাতে অন্যের হাতে না যায়, সেই প্রস্তুতিও আগে থেকে থাকা দরকার।

কিছু সহজ নিরাপত্তাব্যবস্থা আগে থেকেই চালু রাখলে ফোন হারানো বা চুরি হওয়ার পর ক্ষতির মাত্রা অনেকটাই কমানো সম্ভব। জেনে নিন এমন গুরুত্বপূর্ণ প্রস্তুতির কথা—

অনুমান করা কঠিন এমন লক ব্যবহার করুন

ফোনের দরজার তালার মতোই স্ক্রিন লক আপনার তথ্যের প্রথম সুরক্ষা। তাই সহজে অনুমান করা যায় এমন পিন বা পাসওয়ার্ড ব্যবহার করা ঠিক নয়।

জন্মতারিখ, ফোন নম্বরের শেষ কয়েকটি সংখ্যা, ১২৩৪ বা ০০০০-এর মতো সহজ কম্বিনেশন বাদ দিন। ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের সুবিধা থাকলে সেটিও ব্যবহার করুন। তবে বায়োমেট্রিক সুবিধার পাশাপাশি একটি শক্তিশালী পিন বা পাসওয়ার্ড রাখাও জরুরি।

ফোনের তথ্যের কপি অন্য জায়গায় রাখুন

ফোনটি হারিয়ে গেলে ডিভাইসটি নতুন করে কেনা যায়, কিন্তু তার ভেতরের স্মৃতি সব সময় ফেরত পাওয়া যায় না। বিশেষ করে পারিবারিক ছবি, প্রয়োজনীয় নথি, কনটাক্ট বা কাজের ফাইল হারিয়ে গেলে সমস্যা তৈরি হতে পারে।

তাই নিয়মিত ব্যাকআপের অভ্যাস করুন। অ্যান্ড্রয়েডে গুগল অ্যাকাউন্ট এবং আইফোনে আইক্লাউডের মতো সেবায় প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা যায়। খুব গুরুত্বপূর্ণ ফাইলের আলাদা কপিও নিরাপদ কোনো জায়গায় রাখতে পারেন।

ফোন ফিরে পাওয়ার জন্য বিকল্প যোগাযোগের ব্যবস্থা রাখুন

হারানো ফোন কেউ খুঁজে পেলে সেটি ফেরত দেওয়ার ইচ্ছা থাকলেও মালিকের সঙ্গে যোগাযোগ করতে না পারলে বিপাকে পড়তে পারেন। এ ক্ষেত্রে লক স্ক্রিনে একটি বিকল্প ফোন নম্বর বা সংক্ষিপ্ত বার্তা কাজে আসতে পারে।

তবে এই তথ্য দেওয়ার সময় সতর্ক থাকুন। ফোন ফেরত পাওয়ার জন্য যতটুকু তথ্য প্রয়োজন, শুধু ততটুকুই দিন। বাসার ঠিকানা বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য লক স্ক্রিনে প্রকাশ না করাই নিরাপদ।

গুরুত্বপূর্ণ ফোন নম্বর মুখস্থ বা আলাদা জায়গায় রাখুন

ফোন হারানোর পর সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হতে পারে প্রয়োজনীয় নম্বরগুলোও হাতের কাছে না থাকা। তাই কিছু জরুরি নম্বর ফোনের কন্টাক্ট লিস্টের বাইরে সংরক্ষণ করে রাখুন।

পরিবারের সদস্য বা ঘনিষ্ঠজনের নম্বরের পাশাপাশি মোবাইল অপারেটর, ব্যাংক কিংবা কর্মস্থলের সংশ্লিষ্ট বিভাগের যোগাযোগের তথ্য আলাদা করে রাখা ভালো। এতে ফোন হারানোর পর দ্রুত সিম বন্ধ করা বা প্রয়োজনীয় অ্যাকাউন্টে নিরাপত্তাব্যবস্থা নেওয়া সহজ হবে।

ফোন খুঁজে পাওয়ার ফিচার আগে থেকেই চালু করুন

ফোন হারানোর পর সেটির অবস্থান জানা গেলে অনেক সময় ডিভাইসটি ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়। আর ফোন ফেরত পাওয়ার সম্ভাবনা না থাকলে দূর থেকে সেটি লক বা প্রয়োজন হলে ডেটা মুছে দেওয়ার সুবিধাও গুরুত্বপূর্ণ।

অ্যান্ড্রয়েড ফোনে গুগলের ‘ফাইন্ড হাব’ এবং আইফোনে ‘ফাইন্ড মাই’ এ ধরনের কাজে ব্যবহার করা যায়। তবে এসব সুবিধা ফোন হারিয়ে যাওয়ার পর চালু করা যায় না। তাই এখনই সেটিংস পরীক্ষা করে প্রয়োজনীয় ফিচারগুলো সক্রিয় করে রাখুন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে ফেস আইডি আপনার চেহারা চেনে

যেভাবে ফেস আইডি আপনার চেহারা চেনে

রাতভর ফোন চার্জে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়? জানুন আসল তথ্য

রাতভর ফোন চার্জে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়? জানুন আসল তথ্য

ফোন ধীর হয়ে যাচ্ছে? স্মার্টফোনের ১০ সেটিংস বদলেই বাড়বে গতি ও নিরাপত্তা

ফোন ধীর হয়ে যাচ্ছে? স্মার্টফোনের ১০ সেটিংস বদলেই বাড়বে গতি ও নিরাপত্তা

যেসব কারণে ফোনের ডেটা ও ব্যাটারি অতিরিক্ত খরচ হয়

যেসব কারণে ফোনের ডেটা ও ব্যাটারি অতিরিক্ত খরচ হয়

লোডশেডিংয়ে যেভাবে সচল রাখবেন আপনার ফোনের ব্যাটারি

লোডশেডিংয়ে যেভাবে সচল রাখবেন আপনার ফোনের ব্যাটারি

ঘুম থেকে উঠেই ফোন দেখে অজান্তে মানসিক চাপ বাড়াচ্ছেন না তো?

ঘুম থেকে উঠেই ফোন দেখে অজান্তে মানসিক চাপ বাড়াচ্ছেন না তো?

আরও পড়ুন

ফোন হারালে বিপদ থেকে বাঁচতে যা করবেন

ফোন হারালে বিপদ থেকে বাঁচতে যা করবেন

চ্যাটজিপিটির সহায়তায় সাবেক প্রেমিকার বিরুদ্ধে মামলা জিতলেন যুবক

চ্যাটজিপিটির সহায়তায় সাবেক প্রেমিকার বিরুদ্ধে মামলা জিতলেন যুবক

ভারতে হোয়াটসঅ্যাপ বিজনেসে বাড়ছে বার্তার খরচ

ভারতে হোয়াটসঅ্যাপ বিজনেসে বাড়ছে বার্তার খরচ

ওপেনএআইয়ের নতুন এআই সহকারী ‘ডটস’: প্রযুক্তির সুবিধা বনাম নিরাপত্তা ঝুঁকি

ওপেনএআইয়ের নতুন এআই সহকারী ‘ডটস’: প্রযুক্তির সুবিধা বনাম নিরাপত্তা ঝুঁকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম